Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

হবিগঞ্জে ব্রাজিল সমর্থক যুবকের আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে প্রকাশ রেলী (২৬) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) সকালে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত প্রকাশ রেলী নোয়াপাড়া চা বাগানের বাসিন্দা মৃত চম্পক রেলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। রোববার দিবাগত গভীর রাতে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার খেলা দেখার পর ব্রাজিলের পরাজয়ে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন বলে স্থানীয়দের ধারণা। পরে সোমবার সকালে চা বাগানের একটি আকাশমণি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রাRead More


সালমান শাহর দেহাবশেষ তুলতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

বৈশাখী নিউজ ডেস্ক: নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদঘাটনে তাঁর দেহাবশেষ কবর থেকে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। আদালতের নির্দেশে দেহাবশেষ উত্তোলনের তদারকি করতে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রসিকিউশন পুলিশের এসআই শাহ আলম। এর আগে, গত ২০ মে মামলার তদন্তকারী সংস্থা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ সালমান শাহর দেহাবশেষ তুলে পুনরায় ময়নাতদন্তের আবেদন জানান। ২৪ মে আদালত সেই আবেদন মঞ্জুর করে একজনRead More


সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্য নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘সুরমা বয়েজ ক্লাব’। সোমবার (৬ জুলাই) বিকালে নগরীর শাহী ঈদগাহ টিবি গেইট এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ-সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ এলিছ, সদস্য মাসুক আহমদ, সদস্য সুমন বাহাদুর প্রমুখ। সুরমা বয়েজ ক্লাবের নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং নগরীর পরিবেশকে সতেজ ও বাসযোগ্য রাখতে তাঁদের এই সামাজিক ও পরিবেশবাদী ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও নগরীরRead More


পর্তুগালে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল সিলেটের যুবকের

বৈশাখী নিউজ ডেস্ক: পর্তুগালে সড়ক দুর্ঘটনায় সিলেটের ওসমানীনগর উপজেলার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত মো. শামসুল ইসলাম কামরান (২৫) উপজেলার দয়ামীর ইউনিয়নের বাসিন্দা মৃত মুতলিব আলীর তৃতীয় ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ৯টার পর পর্তুগালের সেতুবাল জেলার আলমেদা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কামরান। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় আলমেদা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। কামরানের মৃত্যুর খবরে আলমেদাসহ পর্তুগালজুড়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা পুলিশ ওRead More


সিলেটে ১ হাজার কেজি ভারতীয় চিনিসহ দুটি অটোরিকশা জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (এসএমপি ডিবি) অভিযান চালিয়ে ১ হাজার কেজি ভারতীয় চিনি এবং দুটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করেছে। তবে অভিযানের সময় দুই চালক গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, রোববার (৫ জুলাই) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে জালালাবাদ থানাধীন উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর ব্রিজের পূর্ব পাশের সড়কে এসএমপি ডিবি চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সীমান্তবর্তী এলাকা থেকে আসা সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন দুটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে চালকরা চেকপোস্টের সামনে গাড়ি রেখে পালিয়ে যান। পরে পুলিশ সিএনজি দুটি তল্লাশি করেRead More


সুনামগঞ্জে হাসপাতালে একদিনে ৮০২ রোগী ভর্তি, ২৪৪ জনই শিশু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে এক দিনে সর্বোচ্চ ৮০২ জন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটির ইতিহাসে একদিনে এত রোগী আগে কখনো ভর্তি হননি। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার হাসপাতালে ভর্তি হওয়া ৮০২ রোগীর মধ্যে ২৪৪ জনই শিশু। এছাড়া সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১০২ জন। বিভিন্ন রোগে আক্রান্ত ১৬৬ জন নারী, ৯৩ জন পুরুষ এবং গাইনি ওয়ার্ডে ৪৪ জন ভর্তি ছিলেন। অন্য রোগীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাRead More


মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, আটক স্বামী

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ মাটিচাপা দিয়ে নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন ঘাতক স্বামী আলমগীর হোসেন (২৭)। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যার ১৫ দিন পর বাড়ির উঠান খুঁড়ে স্ত্রী জাহেদা বেগমের (৩৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ২০ জুন রাত আনুমানিক ৯টার দিকে পারিবারিক বিরোধের জেরে আলমগীর হোসেন তার স্ত্রী জাহেদা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে রাতে বসতবাড়ির উঠানের এক পাশে গর্ত খুঁড়ে মরদেহ মাটিচাপা দিয়ে ঘটনাটি গোপন করার চেষ্টা করেন। হত্যাকাণ্ডের কয়েকদিন পর ঘটনাটিRead More


যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে অন্তত ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। প্রচণ্ড এই গরমে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর দ্য গার্ডিয়ানের। শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় এবং এর পরবর্তী দিনগুলোতেও লাখ লাখ মানুষকে এই চরম আবহাওয়ার মুখোমুখি হতে হয়েছে বলেও গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয় । দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, একটি বিশাল ‘হিট ডোম’ বা তাপবলয় বর্তমানে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের ওপর অবস্থান করছে। এর ফলে ২০টিরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (৩৮ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে গেছে। এখনো দেশটির প্রায় ১৪Read More


৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যায় চাচাত ভাইয়ের মৃত্যুদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর চাটখিল উপজেলায় আসমা আক্তার (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে তার চাচাতো ভাই শাহাদাত হোসেন (২৬) কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার (৬ জুলাই) দুপুরে জেলার বিশেষ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শাহাদাত উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাবুল হোসেনের ছেলে এবং নিহতের চাচাতো ভাই। নারীও শিশু দমন ট্রাইব্যুনালের পিপি সেলিম শাহী বিষয়টি নিশ্চিত করে বলেন, আদেশে আরও বলা হয়েছে মৃত্যু না হওয়া পর্যন্ত আসামিকে ফাঁসিতে ঝুলিয়েRead More


হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ৬৪৮ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৩ জন। সব মিলিয়ে এই রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪১ জনে। সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানানো হয়, রোববার (৫ জুলাই) সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে এইRead More