Main Menu

সিলেটে ১ হাজার কেজি ভারতীয় চিনিসহ দুটি অটোরিকশা জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (এসএমপি ডিবি) অভিযান চালিয়ে ১ হাজার কেজি ভারতীয় চিনি এবং দুটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করেছে। তবে অভিযানের সময় দুই চালক গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, রোববার (৫ জুলাই) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে জালালাবাদ থানাধীন উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর ব্রিজের পূর্ব পাশের সড়কে এসএমপি ডিবি চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সীমান্তবর্তী এলাকা থেকে আসা সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন দুটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে চালকরা চেকপোস্টের সামনে গাড়ি রেখে পালিয়ে যান।

পরে পুলিশ সিএনজি দুটি তল্লাশি করে ২০টি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ১ হাজার কেজি ভারতীয় চিনি উদ্ধার করে। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed