বৈশাখী নিউজ ২৪
সিলেট সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৪ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এ সময় ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (৮ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, সোনারহাট, পাথরকোয়ারী, প্রতাপপুর, পান্থুমাই, সংগ্রাম ও শ্রীপুর বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, টমেটো, ফেন্সিডিল, চকলেট, জিলেট ব্লেড, পাউডার, চিনি, বিভিন্ন ধরনের ফল ও মিনিপ্যাক শ্যাম্পু জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকেRead More
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার পাঁচ বছর বয়সী মেয়েও আহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে এ ঘটনা ঘটে। নিহত মো. ইয়াছিন (৪০) নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের মো. সুজায়েত উল্যার ছেলে। নিহতের ভাই মো. নাসির জানান, ইয়াছিন প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠান ও নিজস্ব বাড়ি রয়েছে। এক বছর আগে তিনি পরিবারকেও সেখানে নিয়ে যান। মঙ্গলবার সন্ধ্যায়Read More
মধ্যপ্রাচ্যের দুই দেশের ৮৫ স্থাপনায় হামলা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও ইরানের উত্তেজনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলাকে কেন্দ্র করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দেশটির নৌ ও বিমান বাহিনী ৮৫টি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোকে নিশানা করা হয়েছে। আইআরজিসি বলেছে, এ হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। এরRead More
ওসমানী মেডিকেলে চিকিৎসকের ওপর হামলার অভিযোগ, কর্মবিরতিতে ইন্টার্নরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন মেডিকেল কলেজটির ইন্টার্ন চিকিৎসকেরা। একই সঙ্গে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের একাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত পৌনে ১টা থেকে দেড়টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগ ও এর সামনে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত ব্যক্তিদের মধ্যে আছেন ইন্টার্ন চিকিৎসক তাসপিয়ানুল হক ও রেজা নিলয়।Read More
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ইউনিক পরিবহনের বাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাস চালক তাজুল ইসলাম রুবেল (৫০) কিশোরগঞ্জের কাটিয়াদী পৌরসভার দড়ি চরিয়াকোনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসেরRead More
সৌদি আরবে পর্যটকদের জন্য ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প চালু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদিআরবে বিদেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও নির্বিঘ্ন করতে একটি নতুন প্যাকেজ ভিসা পাইলট প্রকল্প চালু করেছে সৌদি আরব। এর মাধ্যমে দর্শনার্থীরা একই সঙ্গে ফ্লাইট, আবাসন এবং অন্যান্য ভ্রমণ–সম্পর্কিত পরিষেবাসহ একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের আওতায় পর্যটন ভিসা পেয়ে যাবেন। মঙ্গলবার (৭ জুলাই) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সরকারের অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই বিশেষ পরিষেবা চালু করা হচ্ছে। নতুন এই নিয়মের আওতায় ভ্রমণকারীরা একটি সমন্বিতRead More
কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথা কাটাকাটি ও বিরোধের জেরে এক ব্রাজিল সমর্থক পিটুনিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মো. মতিউর রহমানের ছেলে। তিনি জীবিকার তাগিদে কুমিল্লায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) শঙ্কর কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতেRead More
সিলেটে ন্যায্য মূল্যের ফার্মেসিকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর উপশহর পয়েন্ট সংলগ্ন ন্যায্য মূল্যের ওষুধের দোকান আল-আমিন মেডিসিন কর্নারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ। বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় অভিযানে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে পরিচালিত অভিযানে অভিযানে র্যাব-৯ ও সিলেট মহানগর পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় দোকানটিতে নিষিদ্ধ ঘোষিত মেডিকেল ইকুইপমেন্ট সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শন, অ্যান্টিবায়োটিক ব্যবস্থাপনায় অনিয়মসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসব অপরাধে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকেRead More
নবীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় আবু হানিফ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফ উপজেলার ৪ নং দীঘলবাগ ইউনিয়নের রাধাপুর (জামারগাঁও) গ্রামের খালিক মিয়ার ছেলে। তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনের সামনে দিয়ে যাওয়ার সময় একটি বেপরোয়া পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু হানিফের বুক ও পেটে গুরুতর আঘাত লাগে।Read More
কক্সবাজারে পাহাড়ধসে নারী ও শিশুসহ ১২ জনের মৃত্যু, আতঙ্কে লাখো মানুষ
বৈশাখী নিউজ ডেস্ক: টানা ভারি বর্ষণে কক্সবাজারে ভয়াবহ পাহাড়ধসে নারী ও শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের দরিয়ানগর এলাকায় বিশ্রামে থাকা স্বামী-স্ত্রীর উপর পাহাড়ের মাটি ধসে পড়লে স্ত্রী নাসিমা আক্তার লিমার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী জসিম উদ্দিন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত নাসিমার লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে ও আহত স্বামী একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানা গেছে। এদিকে, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে, যেখানে এক রাতেইRead More


