Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: গত ৯ জুলাই সকালে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে স্বর্ণের দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২৪ ঘণ্টা না যেতেই আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শুক্রবার (১০ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহRead More


জাফলংয়ে ভারতীয় পণ্যে সয়লাব, কিনে সড়কে আটক হয়ে ভোগান্তিতে পর্যটকরা

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের যে সব পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে জাফলং পর্যটন এরিয়া। ভারতের নিকটবর্তী হওয়াতে সেখানকার বাজার গুলোতে ভারতীয় কম্বল, চকলেট, মশলা সহ যাবতীয় কসমেটিকসসহ বিভিন্ন পণ্য অবাধে ক্রয় বিক্রয় হচ্ছে। পর্যটন কেন্দ্র জায়লংসহ সব কয়টি পর্যটন হাটে ভারতীয় পণ্যের যেমন রমরমা বাণিজ্য চলছে, ঠিক তেমনি বাজার গুলোতে বিজিবিসহ আইনশৃংখলা বাহিনীর অবস্থানও চোখে পড়ার মত। কিন্তু কি এমন রহস্য পর্যটন স্পটে ভারতীয় পণ্য বিক্রিতে আইন শৃংখলা বাহিনীর নেই কোন অভিযান। আর এর জন্যই পর্যটকরা নিরাপদে ও নির্বিগ্নে পণ্য ক্রয় করতে থাকে। কিন্তু গন্তব্যে ফেরার পথে অবৈধ বলেRead More


সিলেটে আরো ২ ডেঙ্গুরোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ৮

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে ডেঙ্গুর প্রকোপ ধীরে ধীরে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। নতুন আক্রান্তদের নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে আটজন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে একজন সিলেট জেলার এবং অপরজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। বর্ষা মৌসুমে এডিসRead More


সিলেটের শাহপরাণে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ থানাধীন ধনুকান্দি এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। ​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে ধনুকান্দি এলাকায় বাবার বাড়ির একটি কক্ষে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই নারীর স্বামীর বাড়িও একই গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া মরদেহের কান দিয়ে রক্ত ঝরছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। ​পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেলRead More


সিলেটের ভার্থখলা থেকে মাদককারবারী গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার ভার্থখলা থেকে এক মাদক ব্যবসায়ী ও জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্তর আলী (৩২) মহানগরীর দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের ভার্থখলা এলাকার কুমিল্লাপট্টি কলোনি থেকে পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও জুয়া খেলা পরিচালনার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি জানান, ‘বিভিন্নRead More


চট্টগ্রামে পানিবন্দি সাড়ে চার লাখ মানুষ

বৈশাখী নিউজ ডেস্ক: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়ে অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এই তথ্য নিশ্চিত করেছেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। জেলা প্রশাসক জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও বাঁশখালীর অনেক এলাকা প্লাবিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সাতকানিয়া উপজেলায়। সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান জানান, উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রত্যেকটিRead More


ইরানের ১৭০ স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র দ্বিতীয় দিনের মতো ইরানের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, গত ৪৮ ঘণ্টায় তারা ইরানজুড়ে ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পর এটিই ছিল সবচেয়ে বড় পরিসরের সামরিক সংঘাত। খবর আল–জাজিরার। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই তীব্র বোমাবর্ষণের মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও নিরপরাধ বেসামরিক নাবিকদের ওপর হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও দুর্বল করে দেওয়া। আগের রাতের ধারাবাহিকতায় বুধবার(৮ জুলাই) রাতেও ইরানজুড়ে এই বিমান হামলা শুরু করে মার্কিন বাহিনী। এতে অন্তত ১৪ জন নিহতRead More


চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে ২৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলের একটি জুতা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি। এএফপি জানায়, প্রাথমিক হিসাবে নিহতের সংখ্যা ২৮ জন। কর্তৃপক্ষ জানায়, জিনজিয়াং শহরের ওই কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল ও উদ্ধারকর্মীদের কয়েক ডজন সদস্য কাজ করছেন। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় দুপুরের দিকে ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের  হুইতেং শুজ কারখানায় আগুনের সূত্রপাত হয়। বিবৃতিতে বলা হয়, আগুন লাগার কয়েক ঘণ্টা পরও কারখানার ভেতরে মানুষ আটকে ছিলেন। তাদের উদ্ধারে ১৮৩ জন দমকল ওRead More


সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। তিনি বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারভুক্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব গোলাম মোর্শেদ প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনের অনুলিপিRead More


জগন্নাথপুরে সাড়ে ৩ কোটি টাকার প্রতারণার মামলায় ২ ভাই কারাগারে

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরের বহুল আলোচিত সাড়ে ৩ কোটি টাকা প্রতারণার মামলায় আদালত দুই ভাই ইয়াকুব ও ইসমাইলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) অভিযুক্তরা আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে বুধবার সিআইডি আদালতে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করে। কারাগারে পাঠানো ইয়াকুব ও ইসমাইল জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গোয়ালগাও গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে। মামলাটি পর্যালোচনা করে সুনামগঞ্জের দায়রা জজ আদালত তদন্তে গুরুত্বপূর্ণ ত্রুটি চিহ্নিত করেছেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, মামলার অন্যতম আসামি হাফিজ কামরুল ইসলাম ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেRead More