Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

বৃটেন প্রবাসীদের দাবি নিয়ে কাজ করছে ইউকে এনআরবি সোসাইটি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় প্রধানমন্ত্রী সহ সকল মহলের প্রতি কৃজ্ঞতা জানিয়েছেন ইউকে এনআরবি সোসাইটি’র নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৯ই জুলাই) রাতে নগরীর জিন্দাবাজারের মেহমান রেস্টুরেন্টের ভিআইপি হলরুমে সিলেটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় প্রধানমন্ত্রী, বিমানমন্ত্রী, বানিজ্যমন্ত্রী, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী সহ সিলেটবাসীকে ধন্যবাদ জানিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইউকে এনআরবি সোআইটির পরিচালক এম জুনেদ আহমদ বলেছেন- বার বার বন্ধ হয়ে পড়া সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট স্বাভাবিকRead More


গোলাপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের করমপুর গেইট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আখদ্দছ আলী (৬০) উপজেলার পৌর এলাকার ইয়াগুল গ্রামের মৃত তছির আলীর ছেলে। আহতরা হলেন নিহতের স্ত্রী রোকসানা বেগম (৪৫), ছেলে মুসেদ আহমদ (১৮) এবং মেয়ে হুমায়রা বেগম (৮)। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেRead More


হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মোট ৭৫০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এই সময়ে নতুন করে আরও ১২৮ জনের শরীরে হাম ও ৯০১ এর হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখাRead More


স্কুলে মোটরসাইকেল ও মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: বাগেরহাটের চিতলমারীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মোবাইল ফোন আসক্তি দূর করা, লেখাপড়া মনোযোগ বৃদ্ধি করা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে উপজেলার সব মাধ্যমিক স্তরের স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল-মামুনের সভাপতিত্বে প্রধানRead More


চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম বোর্ডের শনিবারের (১১ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলা) আগামীকাল শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হলো। এতে আরও বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। এ ছাড়া বিদ্যুৎ না থাকায় সবRead More


লক্ষ্মীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: ‎লক্ষ্মীপুরে নেত্রকোনাগামী প্রাইভেটকারে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১০ জুলাই) দুপুরে শহরের ঝুমুর এলাকা থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে তাদের আটক করা হয়। ‎আটকরা হলেন এমরান গাজি ও জয়নাল আবেদিন। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। ‎লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আদনান আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝুমুর এলাকায় অবস্থান নিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির পেছনে স্পেয়ার চাকার নিচে বিশেষRead More


চট্টগ্রামে দুইদিনে পানিতে ডুবে চার শিশুসহ ৫ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে পাহাড়ী ঢলের পানিতে ডুবে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত দুই দিনে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় চার শিশুসহ পাঁচ জনের মৃত্যু হল। স্থানীয়রা জানায়, শুক্রবার (১০ জুলাই) বাঁশখালীর বাহার ছড়া বাড়ির সামনে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় দুই শিশু মোহাম্মদ আশিক (৮) ও মো. মিরাজ (৬)। পরে তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম ইউনুছ। জানা গেছে, বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা গ্রামের আশিককে উদ্ধার করে বাঁশখালী গুণাগরি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকRead More


জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতাসহ আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০০ কেজি ভারতীয় চোরাই চা-পাতা ও একটি এইচ-২ পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লার নির্দেশনায় এসআই বিদ্যুৎ পুরুকায়স্থ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত খাদ্য গুদামের সামনে কানাইঘাটগামী পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি এইচ-২ পিকআপ তল্লাশি করে ৬০০ কেজি ভারতীয় চোরাই চা-পাতা জব্দ করা হয়। একই সময় মো. শাহাবুদ্দিন (২৬) নামে একজনকে আটক করা হয়।Read More


মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে ডুবে মো. আশরাফ মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুলাই) সকালে নিজ বসতঘর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা। নিহত আশরাফ মিয়া রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার তাজুদ মিয়া, মনসুর মিয়া ও সুজাত মিয়ার পিতা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ নদীভাঙনের খবর ছড়িয়ে পড়লে আকুয়া গ্রামজুড়ে আতঙ্ক দেখা দেয়। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে আশরাফ মিয়ার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। তাড়াহুড়োতে সবার অগোচরে বৃদ্ধ আশরাফ মিয়াRead More


সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সাবেক স্পিকার, বরেণ্য কূটনীতিক, বৃহত্তর সিলেটের কৃতী সন্তান হুমায়ুন রশীদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ। ২০০১ সালের ১০ জুলাই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ৭২ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন। হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে কূটনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখেন। মুক্তিযোদ্ধা কূটনৈতিক হুমায়ুন রশিদ চৌধুরী মুক্তিযুদ্ধের সময় নয়াদিল্লীস্থ বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে ১৯৭১ সালের ৫ ডিসেম্বর ভারতের সংসদ অধিবেশনে ভাষণ দেন। এ সময় তিনি বাংলাদেশের স্বীকৃতি আদায়ে ৪০টিরও অধিক দেশের সাথে কূটনৈতিক তৎপরতা চালান। স্বাধীনতা পরবর্তীতে তিনি একাধারে রাষ্ট্রদূত, পররাষ্ট্রসচিব, পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্যRead More