Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হরমুজ প্রণালি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। এই উত্তেজনাকর পরিস্থিতির মুখে এবার অনির্দিষ্টকালের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে আইআরজিসি ‘প্রকাশ্য হামলা’ চালানোর পর মার্কিন বাহিনী চলতি সপ্তাহে ইরানে তৃতীয় দফার হামলা পরিচালনা করেছে বলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে। এর আগে চলতি সপ্তাহে তিনটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলার পরRead More


উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন ঢাকার একাংশ

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার তেজগাঁওয়ের এফডিসি মোড় এলাকার একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে শনিবার (১১ জুলাই) দুপুর থেকে কারওয়ান বাজার ও মগবাজারসহ ঢাকার বিস্তীর্ণ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন ওইসব এলাকার হাজার হাজার বাসিন্দা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে এফডিসি মোড়সংলগ্ন ওই বিদ্যুৎ উপকেন্দ্রে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে ঢাকাRead More


সিলেটে আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৪, সিলগালা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের জিন্দাবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (এসএমপি ডিবি)। একই সাথে অসামাজিক কার্যক্রম পরিচালনার দায়ে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে। ​শনিবার (১১ জুলাই) দুপুরে জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন ‘উবাহাটা রেস্ট হাউজ (আবাসিক)’ নামের হোটেলে এই অভিযান চালানো হয়। ​আটকরা হলেন- নূর হোসেন (৩০), আবুল কাশেম (৩০), ​আরিফ খান (২০) ও কাকলি দাস (২৭)। ​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ২টার দিকে জিন্দাবাজারের ওই আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ।Read More


সারাদেশে বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি

বৈশাখী নিউজ ডেস্ক: বন্যা ও পাহাড় ধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে ৪৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হিসাবে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে সৃষ্ট এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাত জেলার ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ এ সাত জেলা বন্যার কবলে পড়েছে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদন বলছে, এসব জেলার ৫৮টি উপজেলার ৩৮৬টি ইউনিয়ন ও ১১টি পৌরসভা প্লাবিত হয়েছে। সাত জেলায় পানিবন্দি হয়ে পড়েছে ২ লাখ ৬৭ হাজারRead More


জৈন্তাপুরে অন্তঃস্বত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে ঝুলন্ত অবস্থায় তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) আনুমানিক ১০টার দিকে বসতঘর থেকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। নিহত ওই গৃহবধূ ফারজানা আক্তার শিমু (২৩)। তিনি জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের রুপচেং উত্তর মহল্লার রাসেল আহমদের স্ত্রী। পরিবারের বরাতে পুলিশ জানায়, শনিবার (১১ জুলাই) আনুমানিক ১০টার দিকে রাসেল আহমদের বসতঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় শিমুর লাশ উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধার হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত বিশ্লেষন করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজেরRead More


বাংলাদে‌শিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মা‌র্কিন দূতাবাস

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের ২১ জানুয়ারি বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে দেশটি জানিয়েছে, বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি। শনিবার (১১ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি আমাদের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান তা নিশ্চিত করা। স্মরণ করিয়ে দেওয়া যাচ্ছে যে, গত ২১ জানুয়ারি, ২০২৬ তারিখে ডিপার্টমেন্ট বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করে, কারণ বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধাRead More


ফরিদপুরে বাসচাপায় নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনাকবলিত একটি ডিমবাহী পিকআপ উদ্ধারকাজ চলাকালে যাত্রীবাহী বাসের চাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মহাসড়কের অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বর্তমানে স্থানীয়রা সড়কটি অবরোধ করে রেখেছেন। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. হেলালউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাক সোয়াদীRead More


শ্রীপুরে কাভার্ড ভ্যান চাপায় স্বামী-স্ত্রী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত রাকিব হাসান (৩৫) পিরোজপুরের সদর থানার উত্তররাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে ও বিথী আক্তার (৩০) রাকিব হাসানের স্ত্রী। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার মানব সম্পদ বিভাগে কর্মরত ছিলেন। এ দম্পত্তির ৯ মাস বয়সী এক শিশু সন্তান আছে। মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, শনিবার দুপুরে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই দম্পত্তি। এসময় ময়মনসিংহগামী লেনে অজ্ঞাত একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দিলেRead More


ফেঞ্চুগঞ্জে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই, অর্ধ কোটি টাকার ক্ষতি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বিয়ালী বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলোর ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে টিনশেডের কাঁচাপাকা মার্কেটটির সাতটি দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা, কিন্তু দোকানRead More


ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কুওক দ্বীপের কাছে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন ভারতীয় পর্যটক। শনিবার (১১ জুলাই) সমুদ্রের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পর্যটকবাহী নৌকাটি ডুবে গেলে এই ভয়াবহ বিপর্যয় ঘটে। ভিয়েতনামের স্থানীয় সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেসের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, দুর্ঘটনার সময় নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক এবং বাকি ৪ জন ছিলেন ক্রু ও পরিচারক। উত্তাল সমুদ্রের বুক চিরে হন মে রুট দ্বীপ থেকে আন থোই বন্দরের দিকে যাওয়ার পথে উপকূল থেকে মাত্র ৪০০ মিটারRead More