বৈশাখী নিউজ ২৪
সিলেটে সড়ক-ফুটপাত দখল, ১৫ হকার আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন জনাকীর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে এ কার্যক্রম চালানো হয়। অভিযানকালে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে ১৫ জন হকারকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীর সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের হাটার জন্য উন্মুক্ত রাখতে এবং যানজট নিরসনে এই ধরণের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। রাস্তা দখল করে জনসাধারণের ভোগান্তি তৈরি করলেRead More
ছাতকে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে নাবিদুর রহমান তালুকদার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ৪৭ নম্বর আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী নাবিদুর রহমান তালুকদার। নাবিদুর রহমান উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের বাসিন্দা এবং ৪৭ নম্বর আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমানের ছেলে। এর আগে নাবিদুর রহমান বিভিন্ন মেধাবৃত্তি পরীক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সে ছমরু মিয়া মদরিছ মাস্টার মেমোরিয়াল এডুকেশন ট্রাস্টের ট্যালেন্টপুল বৃত্তি, আছিয়া খাতুন চৌধুরী প্রাথমিক বৃত্তির ট্যালেন্টপুল, কিশোর কণ্ঠ পাঠক ফোরামের সাধারণ গ্রেডের বৃত্তি এবং মাওলানা আজমত আলী স্মৃতি পরিষদেরRead More
দক্ষিণ সুরমায় সাধারণ বৃত্তি পেয়েছে তাহমিদ রহমান জিসান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের স্কলার্সহোম দক্ষিণ সুরমা ক্যাম্পাস থেকে ২০২৬ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ বৃত্তি অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী মো. তাহমিদ রহমান জিসান। বর্তমানে স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসে ৬ষ্ট শ্রেনীতে অধ্যয়নরত মো. তাহমিদ রহমান জিসান সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকার বারখলা আবাসিক এলাকার বাসিন্দা ব্যবসায়ী মতিউর রহমান ও জাহেদা বেগম রুকি দম্পতির ছেলে। এলাকাবাসী ও বিদ্যালয় পরিবারের প্রত্যাশা, ভবিষ্যতেও মো. তাহমিদ রহমান জিসান তার মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করে বিদ্যালয়, পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে। Views: 224
স্কলার্সহোম দক্ষিণ সুরমার ৫ শিক্ষার্থী পেল সরকারি প্রাথমিক বৃত্তি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের স্কলার্সহোম দক্ষিণ সুরমা ক্যাম্পাস থেকে সরকারি প্রাথমিক বৃত্তি পেয়েছেন ৫ শিক্ষার্থী। এরমধ্যে টেলেন্টপুল ২ জন ও সাধারণ বৃত্তি পেয়েছেন ৩ শিক্ষার্থী। রোববার দুপুরে দেশব্যাপী বৃত্তি পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। তারা হলেন- টেলেন্টপোল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মো. মেহমেদ আরিয়ান ও জয় দাশ এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত মো. তাহমিদ রহমান জিসান, মাহিয়া চৌধুরী ও ফারিহা হোসাইন নাবা। তারা তাদের এ সাফল্যের জন্য মা-বাবা এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিক দিকনির্দেশনা ও নিরলস সহযোগিতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্কলার্সহোম দক্ষিণ সুরমা ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন,Read More
ডোমারে ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীর ডোমারের পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় ট্রাকচাপায় মা ও দুই ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ডোমার-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাদিয়াপাড়ার অলি বর্মনের ছেলে মিথিলা ভ্যান চালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তার দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)। পুলিশ জানায়, ব্যাটারিচালিত মিথিলা ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পেঁছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলেRead More
২১ দিন পর সুনামগঞ্জ মেডিকেল কলেজের আন্দোলন প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ মেডিকেল কলেজ (সুমেক) হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে লাগাতার আন্দোলনের ২১ দিন পর সকল কর্মসূচি প্রত্যাহার করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজ (সুমেক) শিক্ষার্থীরা। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সুমেক শিক্ষার্থীদের বৈঠকের পর এক জন উপ-পরিচালক নিয়োগ দেওয়ায় আন্দোলন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। নিয়োগকৃত উপ পরিচালক (অতিরিক্ত) ডা. আহম্মদ হোসেন। রোববার (১২ জুলাই) বিকেলে ডা. আহম্মদ হোসেন সুনামগঞ্জ মেডিকেলRead More
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বর্ধিত করে নতুন উপদেষ্টা পরিষদের অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক মোঃ আল মিরাজ স্বাক্ষরিত এক পত্রে এই গুরুত্বপূর্ণ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন এই কমিটিতে আলাল আহমদকে আহ্বায়ক এবং মোঃ আব্দুল মতিনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। কমিটির নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের গেজেটভুক্তকরণ, যথাযথ চিকিৎসা সহায়তা নিশ্চিতকরণ ও সংগঠনকে আরও গতিশীল করতে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকারRead More
কমলগঞ্জে ৫০০ বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার সদস্য ও মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জের ২নং পতনঊষার ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েন ওই এলাকার শতাধিক পরিবার। এমন দুর্দিনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী। ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে তিনি রোববার (১২ জুলাই) দুপুরে পতনঊষার ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে পানিবন্দী ৫০০ মানুষের মাঝে রান্না করা খাবারRead More
জমির অভাবে কমলগঞ্জে আটকে আছে তৃতীয় পাবলিক টয়লেট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় নাগরিক সেবা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ৩টি পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি পাবলিক টয়লেট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৭ লাখ টাকা, ফলে ৩টির মোট ব্যয় ৮১ লাখ টাকা। এর মধ্যে উপজেলা চৌমোহনা ও ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দুটি পাবলিক টয়লেটের নির্মাণকাজ চলছে। তবে ভানুগাছ পৌর বাজার এলাকায় উপযুক্ত জমি না থাকায় তৃতীয় পাবলিক টয়লেটের কাজ শুরু করা সম্ভব হয়নি। একই সঙ্গে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এফএসটিপি) নির্মাণের পরিকল্পনাও এক একর জমির অভাবে বাস্তবায়ন করা যাচ্ছেRead More
আইনজীবীদের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশের সকল ক্রান্তিলগ্নে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আইনজীবীগণ অগ্রনী ভুমিকা পালন করেছেন। গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও জনগণের কাঙ্খিত স্বপ্ন পূরণ হয়নি। সরকার ক্ষমতায় গিয়ে জুলাই সনদকে উপেক্ষা ও প্রায় ৭০ শতাংশ মানুষের দেয়া গণভোটের রায়কে বাতিল করেছে। ফলে দেশে আবারও বিচারবিভাগকে নিয়ন্ত্রণের অপচেষ্টা চলছে। অথচ জুলাই গণঅভ্যুত্থানের মূল স্পিরিট ছিল উই ওয়ান্ট জাস্টিস ও বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু সরকার বিচার বিভাগে নগ্ন হস্থক্ষেপের মাধ্যমে জুলাই স্পিরিটকে উপেক্ষা করেছে। গণঅভ্যুত্থানের শহীদRead More


