কমলগঞ্জে ৫০০ বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার সদস্য ও মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী।
গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জের ২নং পতনঊষার ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েন ওই এলাকার শতাধিক পরিবার। এমন দুর্দিনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী।
ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে তিনি রোববার (১২ জুলাই) দুপুরে পতনঊষার ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে পানিবন্দী ৫০০ মানুষের মাঝে রান্না করা খাবার ও খাবার স্যালাইন বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে স্বাগত কিশোর দাস চৌধুরী বলেন, “বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পানিবন্দী মানুষগুলো বর্তমানে চরম সংকটে দিন কাটাচ্ছেন। আমার এই ক্ষুদ্র প্রয়াস তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে বলে আশা করি।
ত্রাণ পেয়ে স্থানীয় বাসিন্দারা সাবেক কাউন্সিলরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বন্যার্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
Related News
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More
শ্রীমঙ্গলে একইরাতে তিন দোকানে চুরি, উদ্বিগ্ন ব্যবসায়ীরা
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত প্রেসক্লাব মার্কেটের তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।Read More



Comments are Closed