Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশ আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭০২টি শিশুর। আর হামে আক্রান্ত হয়েRead More


সিলেটে একদিনে ৫ ডেঙ্গু রোগি শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। তবে এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মঙ্গলবার (২১ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, পর্যন্ত সিলেট বিভাগে চলতি বছরের শুরু থেকে মোট ৯০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং সিলেট এম এRead More


যশোরে অনলাইন জুয়ার আসরে অভিযান, নারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় অনলাইন বেটিং ও জুয়াবিরোধী বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন আইএমইআই নম্বর ও সিম কার্ডসংবলিত দুটি দামি স্মার্টফোন উদ্ধার করা হয়। গত রোববার (১৯ জুলাই) রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রুনা পারভীন শার্শা উপজেলার সাতমাইল মোড়লপাড়া গ্রামের নুরুল আমিনের মেয়ে। ডিবি পুলিশ জানায়, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ওRead More


দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: টানা দুই দফা মূল্য কমানোর পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, সকাল সাড়ে ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। সংগঠনটির ভাষ্য, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দামে প্রতি ভরি স্বর্ণের মূল্য ২২ ক্যারেট:Read More


সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

ধর্ম ডেস্ক: হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ দুই হজ প্যাকেজ ঘোষণা করেন। হজ প্যাকেজ-১ : এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন সুবিধা দেওয়া হবে। মিনায় জোন-২ এRead More


উত্তাল দিল্লিতে দফায় দফায় সংঘর্ষে ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে অনলাইনভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টির সমর্থকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৭০ জন ককরোচ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ জুলাই) দিল্লি পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানায়। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন করছে অনলাইনভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি।Read More


সাতক্ষীরায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে অভিযুক্ত নারীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির ছাত্রী হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে এক সন্দেহভাজন নারী নিহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) রাতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। নিহত শিশু ফারজানা সুলতানা (৯) কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামের লতিফ উদ্দিনের মেয়ে এবং কাজলা কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। গণপিটুনিতে নিহত নারীর সুমাইয়া খাতুন (২৬) ওই বিদ্যালয় এলাকার ঝালমুড়ি বিক্রেতা আমিরুলের স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফারজানা প্রতিদিনের মতো বাড়ি থেকে বিদ্যালয়ে যায়। তবে বিদ্যালয়Read More


সিলেটে হাম-উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম-উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ হারালেন ১০৫ জন। মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী- মারা যাওয়া দুই শিশু হলো- হবিগঞ্জের নবীনগর এলাকার বাসিন্দা রেনু মিয়ার ৭ মাস বয়সী কন্যা নুসিবা এবং সিলেটের কানাইঘাট উপজেলার আটিগ্রামের বাসিন্দা তারেক আহমেদের ২ বছর ২ মাস বয়সী কন্যা রাকসা। এদের মধ্যে নুসিবা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং রাকসা শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।Read More


টানা ১০ রাত ধরে ইরানে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে টানা দশম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই হামলার মধ্যেই দেশটির বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, সপ্তাহের শেষে তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরানকে এর মূল্য দিতে হবে। আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, প্রেসিডেন্টের নির্দেশ না আসা পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। তবে একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে বলেও উল্লেখ করাRead More


চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টায় সদর উপজেলার বাদুরতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকার ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)। পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল বেলায় হাসিনা বেগম লোহার মই বেয়ে ছাদে উঠছিল। মইটি আগে থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। ফলে বেয়ে উঠার সময় হাসিনা বিদ্যুৎস্পষ্ট হন। এই সময় তাকে বাঁচাতে গিয়ে তার ভাতিজি আশা খাতুন ও আশার মেয়ে মিম আক্তার মারা যান। পরেRead More