Main Menu

সিলেটে হাম-উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম-উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ হারালেন ১০৫ জন।

Manual4 Ad Code

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী- মারা যাওয়া দুই শিশু হলো- হবিগঞ্জের নবীনগর এলাকার বাসিন্দা রেনু মিয়ার ৭ মাস বয়সী কন্যা নুসিবা এবং সিলেটের কানাইঘাট উপজেলার আটিগ্রামের বাসিন্দা তারেক আহমেদের ২ বছর ২ মাস বয়সী কন্যা রাকসা।

এদের মধ্যে নুসিবা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং রাকসা শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৪৫ জন হামের রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি- ২৬৭ জন। এছাড়া সিলেট জেলায় ১৮০ জন, হবিগঞ্জে ৫৬ জন এবং মৌলভীবাজারে ২২ জন রোগী আক্রান্ত হয়েছেন।

Manual8 Ad Code

বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২৭৩ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন এবং শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৫ জন চিকিৎসাধীন। বাকি রোগীরা সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual7 Ad Code

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন- শিশুদের জ্বর ও শরীরে ফুসকুড়ি বা র‍্যাশ দেখা দিলে কোনোভাবেই অবহেলা করা যাবে না। দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ে প্রতিষেধক টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code