Main Menu

টানা ১০ রাত ধরে ইরানে মার্কিন হামলা

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে টানা দশম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই হামলার মধ্যেই দেশটির বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

Manual6 Ad Code

অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, সপ্তাহের শেষে তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরানকে এর মূল্য দিতে হবে। আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, প্রেসিডেন্টের নির্দেশ না আসা পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। তবে একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে বলেও উল্লেখ করা হয়।

Manual6 Ad Code

এর আগে ১৯ জুলাই সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন সেনাদের মৃত্যুর প্রতিশোধ হিসেবে ইরানের যেকোনো লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ২০ গুণ বেশি শক্তি নিয়ে হামলা চালাবে। তার ভাষ্য, কূটনৈতিক প্রচেষ্টা চললেও বর্তমানে নিরাপত্তা ও সামরিক অভিযানই অগ্রাধিকার।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির ‘অনিরাপদ দক্ষিণাঞ্চলীয় পথ’ দিয়ে চলাচলের সময় বিস্ফোরণের পর দুটি তেলবাহী ট্যাংকারে বড় ধরনের আগুন লেগেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, উদ্ধারকারী দল জাহাজ দুটির নাবিকদের নিরাপদে সরিয়ে নিচ্ছে।

Manual2 Ad Code

একই সঙ্গে শিপিং কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘ভুয়া তথ্য’ বিশ্বাস না করার আহ্বান জানিয়ে আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে এবং এ পথ দিয়ে এক ফোঁটা তেল, গ্যাস বা রাসায়নিক সারও রপ্তানি করা হবে না।

আইআরজিসি আরও দাবি করেছে, বাহরাইনের মুহাররাক এলাকায় যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার এবং আল-রিফা এলাকায় একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে।

Manual5 Ad Code

পাশাপাশি কুয়েতে চালানো পৃথক হামলায় যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার রাডার, টেলিযোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট গ্রহণ ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডারে আঘাত হানা হয়েছে বলেও দাবি করেছে তারা। এছাড়া, আলি আল সালেম বিমানঘাঁটির একটি এমকিউ-৯ ড্রোন হ্যাঙ্গারে হামলা চালিয়ে কয়েকটি ড্রোন ধ্বংস বা গুরুতর ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে আইআরজিসির দাবি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code