যশোরে অনলাইন জুয়ার আসরে অভিযান, নারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় অনলাইন বেটিং ও জুয়াবিরোধী বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন আইএমইআই নম্বর ও সিম কার্ডসংবলিত দুটি দামি স্মার্টফোন উদ্ধার করা হয়।
গত রোববার (১৯ জুলাই) রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক রুনা পারভীন শার্শা উপজেলার সাতমাইল মোড়লপাড়া গ্রামের নুরুল আমিনের মেয়ে।
ডিবি পুলিশ জানায়, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও ই-ট্রানজেকশনের মাধ্যমে নিষিদ্ধ বিভিন্ন অনলাইন বেটিং সাইট ব্যবহার করে জুয়ার ব্যবসা পরিচালনা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। রাত সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনার সময় অন্যরা পালিয়ে গেলেও রুনা পারভীনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন বলে জানায় পুলিশ।
এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার দুপুরে রুনা পারভীনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Related News
বাবা মায়ের সাথে পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ গেল ভাই বোনের
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী ভ্যান ও গরুবোঝাই নসিমনের সংঘর্ষে একই পরিবারের দুই শিশুরRead More
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে আগুন, পুড়েছে আইসিটি কেন্দ্রের সরঞ্জাম
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত জেলা আইসিটি কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনাRead More



Comments are Closed