Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে অপহরণ, যুবক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এসএসসি পরীক্ষার্থী এক তরুণীকে অপহরণ মামলার প্রধান আসামি জয় দাসকে (২৩) নেত্রকোনা জেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯ ও এসএমপি পুলিশ। এ সময় যৌথ অভিযান চালিয়ে অপহৃত ভিকটিমকেও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। বুধবার (২২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এমনটি দাবি করেছে র‍্যাব-৯। গ্রেপ্তারকৃত জয় দাস নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার শিবপুর গ্রামের হরিধন দাসের ছেলে। বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভিকটিম সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন করেরপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় করেরপাড়া সিটি মডেল স্কুল থেকে সদ্য এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বিদ্যালয়ে যাতায়াতের পথে প্রধান আসামি জয় দাস প্রায়ই তাকে প্রেমেরRead More


সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত) সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৭ জনে পৌঁছেছে। বুধবার (২২ জুলাই) সকালে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় কার্যালয় প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী- একই সময়ে ল্যাব পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে ৭১ জন নতুন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা এবং অন্যজন হবিগঞ্জের মাধবপুর উপজেলারRead More


একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বৃহত্তর দিনাজপুরের সমন্বিত উন্নয়ন, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ, দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, নতুন গ্যাস অনুসন্ধান কূপ খনন এবং দেশের মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতিRead More


সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরান থানার টিলাগড় এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে টিলাগড় এলাকার আল জালাল সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আল জালাল সিএনজি স্টেশনের কর্মী আবু সাঈদ (২০) ও আবু সুফিয়ান (২২) এবং স্থানীয় বাসিন্দা জুয়েল (২০) ও হাবিব (২২)। আহতদের প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে জরুরি বিভাগেRead More


সিলেটে কুখ্যাত মোবাইল চোর গ্রেফতার, মোবাইল উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দরগাগেইট এলাকার সোনালী ব্যাংক পিএলসির কর্পোরেট শাখা থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় এক কুখ্যাত মোবাইল চোরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত ২০ জুলাই সকাল ১১টা ৪৫ মিনিট থেকে ১১টা ৫৯ মিনিটের মধ্যে সোনালী ব্যাংক পিএলসি, দরগাগেইট কর্পোরেট শাখার ১৩ নম্বর ডেস্ক থেকে ব্যাংকের ক্যাশ কর্মকর্তা মো. মাহমুদুল হাসান (৩০)-এর ব্যবহৃত Samsung Galaxy A17 মোবাইল ফোনটি কৌশলে চুরি করে নিয়ে যায় এক অজ্ঞাত ব্যক্তি। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর ঊর্ধ্বতনRead More


জকিগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মো. মহিম উদ্দিন (৪২) ও দুলাল আহমদ (২৬) নামে দুইজন মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত মহিম উদ্দিন দক্ষিণ মাদারখাল গ্রামের মো. বশির আলীর ছেলে এবং আটককৃত দুলাল আহমদ দক্ষিণ মাদারখাল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। গত সোমবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খলাছড়া ইউনিয়নের জালালপুর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ তাদের আটক করে পুলিশ। পুলিশ জানায়, সিলেট জেলায় অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি গ্রেফতার, চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশRead More


ছাতকে অবৈধ বালু উত্তোলনে ২৬ জনের বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় চেলা নদীর শাখা ‘চৈলতার ঢালা’ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বাদী হয়ে ছাতক থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের একটি দল। পরিদর্শনে দেখা যায়, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের রহমতপুর, আলমপুর ও কাজীরগাঁও এবংRead More


সিলেটে ১০৮০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে র‌্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল শাহপরাণ থানাধীন খাদিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, খাদিমপাড়া এলাকার একটি দোকানের ভেতরে কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করেRead More


মৌলভীবাজারে র‌্যাবের যৌথ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং নকল পণ্য বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাব-৯ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল শ্রীমঙ্গল পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না রাখা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং নকল পণ্যRead More


হবিগঞ্জে ৬০ লাখ টাকার গর্জন কাঠসহ কাভার্ড ভ্যান জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকা থেকে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের গর্জন কাঠ ও লুকিয়ে পরিবহনকালে একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান। বিজিবি সূত্র জানায়, এর আগে সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সীমান্ত এলাকার মাধবপুরের জগদীশপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। চালক টহল দল দেখে গাড়ি ফেলে পালিয়ে গেলে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় গাড়িসহ ওই পরিমাণ কাঠ জব্দ করা হয়। জব্দকৃত মালামাল যথাযথ নিয়ম অনুসরণ করেRead More