সিলেটে কুখ্যাত মোবাইল চোর গ্রেফতার, মোবাইল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দরগাগেইট এলাকার সোনালী ব্যাংক পিএলসির কর্পোরেট শাখা থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় এক কুখ্যাত মোবাইল চোরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২০ জুলাই সকাল ১১টা ৪৫ মিনিট থেকে ১১টা ৫৯ মিনিটের মধ্যে সোনালী ব্যাংক পিএলসি, দরগাগেইট কর্পোরেট শাখার ১৩ নম্বর ডেস্ক থেকে ব্যাংকের ক্যাশ কর্মকর্তা মো. মাহমুদুল হাসান (৩০)-এর ব্যবহৃত Samsung Galaxy A17 মোবাইল ফোনটি কৌশলে চুরি করে নিয়ে যায় এক অজ্ঞাত ব্যক্তি।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় হযরত শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. আব্দুল আজিজ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে মঙ্গলবার (২১ জুলাই) রাত ১টা ৩৫ মিনিটে কোতোয়ালী থানাধীন আম্বরখানার হোটেল কায়কোবাদের ৩১২ নম্বর কক্ষ থেকে ঘটনায় জড়িত কুখ্যাত মোবাইল চোর মো. মোশারফ হোসেন (৪০)-কে গ্রেফতার করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কলাপাড়া (ঘাগড়া) এলাকার মৃত মুস্তাক আহমেদের ছেলে।
এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত মোশারফ হোসেনের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদRead More



Comments are Closed