জকিগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মো. মহিম উদ্দিন (৪২) ও দুলাল আহমদ (২৬) নামে দুইজন মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃত মহিম উদ্দিন দক্ষিণ মাদারখাল গ্রামের মো. বশির আলীর ছেলে এবং আটককৃত দুলাল আহমদ দক্ষিণ মাদারখাল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
গত সোমবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খলাছড়া ইউনিয়নের জালালপুর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ তাদের আটক করে পুলিশ।
পুলিশ জানায়, সিলেট জেলায় অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি গ্রেফতার, চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এর ধারাবাহিকতায় জকিগঞ্জ থানা পুলিশ উপজেলার খলাছড়া ইউনিয়নের জালালপুর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে দুইশত পিস হালকা খয়েরি রঙের ইয়াবা ট্যাবলেট সহ মো. মহিম উদ্দিন ও দুলাল আহমদ আটক করে।
জকিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, মহিম উদ্দিন ও দুলাল আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।
Related News
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More
জকিগঞ্জে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহRead More



Comments are Closed