সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত) সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৭ জনে পৌঁছেছে।
বুধবার (২২ জুলাই) সকালে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় কার্যালয় প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী- একই সময়ে ল্যাব পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে ৭১ জন নতুন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা এবং অন্যজন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনেরই মৃত্যু হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে- চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় হাম ও রুবেলায় আক্রান্ত ৫৬৮ জন রোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২২৭ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৩ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬ জন ভর্তি আছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে ১০৩ জন এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে। ফলে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১০৭ জনে।
Related News
সিলেটে হাম রোগের উপসর্গ নিয়ে তরুণীর মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট হাম রোগের উপসর্গ নিয়ে আরও এক তরুণীর মৃত্যুRead More
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে চারজনের মৃত্যুRead More



Comments are Closed