Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

লন্ডনে সমুদ্র সৈকতে ডুবে প্রবাসী মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

প্রবাস ডেস্ক: যুক্তরাজ্যের এসেক্স অঞ্চলের সমুদ্র সৈকতে পানিতে ডুবে মা-মেয়েসহ সিলেটি একই পরিবারের দুইজনসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে যাওয়া একটি শিশুকে বাঁচাতে গিয়ে একই পরিবারের মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় ও সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। ​নিহতরা হলেন- যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি ডা. শেখ মনসুর রহমানের সহধর্মিনী সেলিনা রহমান (৪২), তাঁদের কন্যা সামিয়া রহমান (১৫) এবং মনসুরের শ‍্যালিকার ছেলে মুসা আহমেদ (৯)। শেখ মনসুর রহমান সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ মকন মিয়ার ছেলে।Read More


জৈন্তাপুরে ১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে প্রায় ১৪ বছর ধরে পরিচয় গোপন করে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ। বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে গোয়াইনঘাট থানার হরুখেল এলাকার খাটারীগাংয়ে পাথর শ্রমিক আব্দুল জলিলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় হত্যা মামলা (মামলা নং-১৭, জিআর-৪১, তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০১২, ধারা: ৩০২ পেনাল কোড) দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত এজাহারভুক্ত আসামি জৈন্তাপুর উপজেলার বাঘছড়া চা বাগানের অনীলRead More


নারী হলে গোপনে ভিডিও ধারণের অভিযোগ: খুবিতে প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে হলের ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে (২৪) আটক করেছেন শিক্ষার্থীরা। ২২ জুলাই (মঙ্গলবার) রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তার দাবিতে বুধবার (২৩ জুলাই) সকাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, হলের নারী ওয়াশরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন দেখতে পেয়ে শিক্ষার্থীরা বিষয়টি খতিয়ে দেখেন। পরবর্তীতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হলের ক্যান্টিনে প্রায় দুই বছরRead More


সিলেটে সোয়া ৩ কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে র‌্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযানে আনুমানিক ৩ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় ওষুধ, কসমেটিকস ও শাড়ি উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) গভীর রাতে উপজেলার হেতিমগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) ও র‍্যাব-৯ এর একটি সমন্বিত দল বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে হেতিমগঞ্জ এলাকায় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়েRead More


সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আদালত চত্বরে শিশু ফাহিমা ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনের ওপর ফের হামলা হয়েছে। হামলাকারীরা এসময় জাকিরকে মারধর করে। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে জাকিরকে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণেই এ হামলার ঘটনা ঘটে। এরআগে ২৩ জুন একইভাবে আদালত চত্বরে জাকিরকে মারধর করে ফাহিমার স্বজন ও প্রতিবেশিরা। বৃহস্পতিবারের হামলার ব্যাপারে জানা যায়, সকাল ১০ টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে করে কারাগার থেকে জাকিরকে আদালতে আনা হয়। আগে থেকেই আদালত চত্বরে অপেক্ষায় ছিলেনRead More


সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আট অঞ্চলে সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টিসহ সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতেRead More


চট্টগ্রামে বিয়ের আশ্বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ : এনসিপি নেতা গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি। পরবর্তীতে আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক গড়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় এক তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আফতাব মজুমদার এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক ও বন্দর থানা যুবশক্তির আহ্বায়ক। অনুসন্ধানে আরও জানা গেছে, ১৪ মে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে তাকে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যও করা হয়। চান্দগাঁও থানায় দায়েরRead More


পাত্তা পাচ্ছে না মোদির বিশেষ ঘোষণা, পদত্যাগই চাইছে ‘তেলাপোকা পার্টি’

আন্তর্জাতিক ডেস্ক: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান বিক্ষোভ এরই ধারণ করেছে সহিংস রূপ। প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত ও বিচারের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তরুণদের নতুন প্লাটফর্ম ককরোচ (তেলাপোকা) জনতা পার্টি। তাদের এ আন্দোলনে যোগ দিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেসসহ অন্য আরও কয়েকটি রাজনৈতিক দল। বিক্ষোভ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিও উঠেছে এরই মধ্যে। এমন অবস্থায় প্রশ্নপত্র ফাঁসের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, মোদিরRead More


প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ নিয়ে সুখবর

বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) কার্যক্রমের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিশেষ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ নুরুজ্জামান প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখা এবং জনস্বার্থ বিবেচনায় সরকারের পূর্বে জারি করা আদেশের মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করা হয়েছে। এর ফলে বিদেশে অবস্থানরত যে-সবRead More


কিশোর অপরাধ ও আমাদের সমাজ

আতিকুর রহমান নগরী: সকল মানবসন্তানই সুশিক্ষা আর সভ্যতা পাবার অধিকার নিয়েই পৃথিবীর বুকে পদার্পন করে থাকে। জন্মের পর থেকে একটি নির্দিষ্ট বয়সসীমা পযন্ত থাকে শিশু ধরে নেয়া হয়। শিশু থাকাবস্থায় তার দোষ-গুণ কেউ গননা করে না। তার হাস্যজ্বল নুরানি চেহারা দেখে সবাই তাকে আদর করে কোলে টেনে নেয়। স্নেহের চাদরে তাকে হর-হামেশা আবৃত করে রাখে। তবে কোন বয়সের মানবসন্তানকে শিশু বলে তা আমাদের অনেকের হয়ত জানা নেই। জাতী সংঘের শিশু আইন অনুযায়ী শূন্য থেকে আঠারো বছর পর্যন্ত সব মানবসন্তানকে শিশু বলা হয়। আমাদের সমাজও সে অনুযায়ী বলে থাকে। এব্যাপারে ইসলামিRead More