সিলেটে সোয়া ৩ কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে র্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযানে আনুমানিক ৩ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় ওষুধ, কসমেটিকস ও শাড়ি উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) গভীর রাতে উপজেলার হেতিমগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) ও র্যাব-৯ এর একটি সমন্বিত দল বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে হেতিমগঞ্জ এলাকায় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চালক ও চোরাকারবারিরা গাড়িটি ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে পরিত্যক্ত কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ঔষধ, শাড়ি এবং বিভিন্ন উন্নত ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬৩০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ট্যাবলেট, ১০০ পিস শাড়ি, ৮০ পিস ফেসওয়াশ, ১০০ পিস শ্যাম্পু, ২৯ পিস সিরাম এবং ১ হাজার ৭৮৭ পিস বিভিন্ন ব্র্যান্ডের সিরাপ।
চোরাচালান দমনে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Related News
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More



Comments are Closed