Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা তাদের বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর নতুন কর্মস্থলে যোগদান করবেন। বদলি হওয়া কর্মকর্তাদের সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), কক্সবাজার জেলা পুলিশ, খুলনা রেঞ্জ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি),Read More


ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি

বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সারা দেশে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে ছাত্রদল। ঘোষিত কর্মসূচির আওতায় স্মরণসভা, আলোচনা সভা, দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি, শোভাযাত্রা, গণসংযোগ, শহীদদের কবর জিয়ারতসহ বিভিন্ন আয়োজন থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ছাত্রদল জানিয়েছে, কেন্দ্রের পাশাপাশি দেশের সব সাংগঠনিকRead More


জগন্নাথপুরে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করল এক পরিবার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের স্লুইসগেট এলাকায় সনাতন ধর্মাবলম্বী এক নারী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর দেখানো পথে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিরাজা বালা দাশ। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে স্লুইসগেট এলাকার আলহাজ্ব মাইন উল্লাহ ভুঁইয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তার গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর এলাকায়। ইসলাম ধর্ম গ্রহণের আগে তার নাম ছিল বিরাজা বালা দাশ। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মোছা: আছিয়া ইসলাম জয়নব। স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীরRead More


লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন লায়ন গৌতম বণিক। দ্বিতীয় অধিবেশনে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির প্রেডিডেন্ট লায়ন চন্দন সাহার সভাপতিত্বে ও লায়ন কাজী মুকিত সুমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ৩১৫ বি১ গভর্ণর লায়ন ড. মাজহারুল আনোয়ার শাজান এনজেএফ। বিশেষ অতিথি ছিলেন কনভেশন চেয়ারম্যান লায়ন হারুন আল রশীদ দিপু, প্রতিষ্ঠাতা সভাপতি লায়নRead More


রাজনগরে ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর চা বাগানে দৈনিক মজুরি ৫শ টাকা মুজুরী, স্থায়ী ভূমির অধিকার ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবিতে গণবিক্ষোভ করেছেন চা শ্রমিকরা। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় রাজনগর চা বাগানের অফিসের সামনে এ গণবিক্ষোভ অুষ্ঠিত হয়। এতে বিভিন্ন চা বাগানের কয়েকশ’ শ্রমিক অংশ নেয়। চা শ্রমিকনেতাদের সূত্রে জানা যায়, বর্তমানে চা শ্রমিকরা ১৮৭ টাকা দৈনিক মজুরি পাচ্ছেন। দীর্ঘদিন থেকে মজুরী বৃদ্ধির দাবী জানিয়ে আসলেও কোন কাজ হচ্ছে না। এতো কম মজুরীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এছাড়াও শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ওRead More


ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের গোবর্দ্ধনপুর এলাকায় ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী মানববন্ধন করেছে। বালু উত্তোলনের ফলে বসতভিটা, কৃষিজমি ও কবরস্থান রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রোববার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৫টায় এলাকাবাসী ধলাই নদীর পাড়ে মানববন্ধন কর্মসূচী পালন করে। জানা যায়, উপজেলার ধলাই নদীর গোবর্দ্ধনপুর, ধলাইপাড়, কুমড়াকাপনসহ বিভিন্ন স্থান থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন ও পরিবহন চলছে। ইজারা নিয়ে নির্ধারিত স্থান ও ইজারা বহির্ভূত স্থান থেকেও বালু উত্তোলন হচ্ছে। এতে অনেক স্থানে নদীর বাঁধ, কৃষিজমি, বসতভিটা, রাস্তাঘাট মারাত্মক হুমকির মুখে পড়েছে। গোবর্দ্ধনপুরRead More


সুনামগঞ্জে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রামে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার পর একটি সেফটিক ট্যাংকের ভেতর থেকে ১১ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু আমির হামজা সাব্বির মিয়া ও সাবিকুন নাহার দম্পতির একমাত্র সন্তান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানায, শিশুটি সকালে নিখোঁজ হলে স্বজন ও স্থানীয় লোকজন আশপাশে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে গ্রামের একটি সেফটিক ট্যাংকের ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরেRead More


কক্সবাজারে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বোটানিক্যাল গার্ডেনের সামনে ভাঙা সেতুর আগে জলিল কাদের সওদাগরের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উখিয়া উপজেলার হরিণমারা এলাকার জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার থেকে উখিয়ার কোটবাজারগামী একটি অটোরিকশা (রেজি.Read More


যুক্তরাষ্ট্রের ‘এইচ-১বি’ ভিসাপ্রত্যাশীদের জন্য বড় দুঃসংবাদ!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভিসা ‘এইচ-১ বি’ বন্ধ করার উদ্যোগ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই ভিসা কর্মসূচি অন্তত তিন বছরের জন্য স্থগিত এবং নিয়ম আরও কঠোর করার প্রস্তাব দিয়ে সিনেটে বিল উত্থাপন করেছেন রিপাবলিকান সিনেটর টিম শিহি। এই বিল পাস হলে বিদেশি কর্মী নিয়োগ, গ্রিন কার্ডের সুযোগ এবং পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেওয়ার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার। বিলের প্রস্তাব অনুযায়ী, আগামী তিন বছরের জন্য নতুন কোনো এইচ-১বি ভিসা ইস্যু করা হবে না। এ সময়ে পুরো কর্মসূচি পুনর্মূল্যায়ন করে ভবিষ্যতেRead More


লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

বৈশাখী নিউজ ডেস্ক: ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া লাইসেন্স ফিরে পেয়েছে রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালটিকে শর্তসাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের পর কর্তৃপক্ষ আপিল করে। ওই আপিলের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। তদন্ত কমিটি পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিলেRead More