বৈশাখী নিউজ ২৪
ভিসি-প্রোভিসি পেল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসাইনকে নবসৃষ্ট সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির উপ উপাচার্য পদে নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারি সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এ তথ্য নিশ্চিতRead More
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
স্বাস্থ ডেস্ক: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন। মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে কেবল জুলাই মাসের প্রথম ২৮ দিনেই মারা গেছেন ২৯ জন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৭ জুলাই) সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই ২৪ ঘণ্টায়Read More
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক: দেশে হামের প্রকোপ এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৫ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৭৯৩ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৮২৮ জনের মৃত্যু হলো।Read More
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামোতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় ১ মিটার (৩ দশমিক ২৮ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দেশটির আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। আবহাওয়া সংস্থা জানায়, শক্তিশালী এই কম্পনের পর দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সংবেদনশীল উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আকস্মিক নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জাপান সরকার কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি,Read More
বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিল চীনা দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান্টন ফেয়ার) অংশগ্রহণ সহজ করতে বিশেষ ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করার ঘোষণা দিয়েছে ঢাকায় চীনা দূতাবাস। চলতি বছরের ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চীনের গুয়াংঝুতে তিনটি ধাপে এ মেলার সরাসরি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বিশেষ ভিসা সুবিধার এ তথ্য জানানো হয়। দূতাবাস জানিয়েছে, ক্যান্টন ফেয়ারে অংশ নিতে ভিসা আবেদনকারীদের বাধ্যতামূলকভাবে শুধু ১৪০তম ক্যান্টন ফেয়ারের অফিসিয়াল আমন্ত্রণপত্র জমা দিলেই হবে। এটি ভিসা আবেদনের প্রধান ও আবশ্যিক নথি হিসেবেRead More
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত আরেকজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় তারা দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন বলে জানা যায়। নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে পরিচয়ের বিষয়টি নিশ্চিত করা গেছে। তারা হলেন—নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর গ্রামের মো. ফাহিম (২৯), আপন আহমেদ (২৩) ও নুর মোহাম্মদ (৫৫)। এ ছাড়া একই জেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর গ্রামের বাসিন্দা মো. শাহিন (৩০) এবং সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের তৈলখিরার চরRead More
হবিগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় আব্দাল মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার মিরপুর ইউনিয়নের ভূগলী গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দাল মিয়া ওই গ্রামের ওয়াছ উল্লাহর ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন ইটভাটার মালিক ও ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির একটি অংশে গ্রিলের সঙ্গে আব্দাল মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। পরে তারা পুলিশে খবর দিলে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্যRead More
সারাদেশে এক কোটি মানুষ মাদকের সাথে সম্পৃক্ত: পুলিশ সুপার
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা বলেছেন, সারাদেশে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ১ কোটি মানুষ মাদকের সাথে সম্পৃক্ত। এদের মধ্যে কেউ মাদকাসক্ত, কেউ ব্যবসায়ী, কেউ বহনকারি আবার কেউ সহযোগী। সমাজে মাদক নিয়ে কারো মাথা ব্যথা নেই। সাধারন মানুষ শিক্ষার্থী, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রায় সবার ঘরে ঘরে মাদকাসক্ত। মাদক নির্মূলে পরিবারের দ্বায়িত্ব সব চেয়ে বেশী। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দিনাজপুরের শিল্পকলা একাডেমির মিলনায়তনে র্যাব ১৩ এর স্হানীয় সিপি ক্যাম্পের আয়োজিত ” মাদক বিরোধী সচেতনা তৈরি” শীর্ষক টাউন হল সভায় ওই তথ্য জানান পুলিশ সুপার জেদান আল মুসা। এতে বক্তব্যসহ মতামতRead More
কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান থেকে প্রায় ১৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছেন সাপ-সংরক্ষক ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের (সিসিএ) সংরক্ষণকর্মীরা। অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া অজগরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার পর সুস্থ হলে সেটিকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের ১৭ নম্বর সেকশন এলাকায় চা-পাতা সংগ্রহের সময় শ্রমিকদের নজরে আসে বিশাল আকৃতির অজগরটি। পরে বিষয়টি বাগান কর্তৃপক্ষের মাধ্যমে উদ্ধারকারী দলের কাছে জানানো হলে দ্রুত অভিযান চালিয়েRead More
সিলেটে আরও ১ ডেঙ্গু রোগী শনাক্ত, আক্রান্ত ৯৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও একজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তি সিলেট নগরের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জনে। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার (২৮ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত চারজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজন সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে, দুজন হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন সিলেট এমএজি ওসমানীRead More


