Main Menu

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

Manual6 Ad Code

প্রবাস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত আরেকজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় তারা দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন বলে জানা যায়।

Manual5 Ad Code

নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে পরিচয়ের বিষয়টি নিশ্চিত করা গেছে। তারা হলেন—নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর গ্রামের মো. ফাহিম (২৯), আপন আহমেদ (২৩) ও নুর মোহাম্মদ (৫৫)।

এ ছাড়া একই জেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর গ্রামের বাসিন্দা মো. শাহিন (৩০) এবং সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের তৈলখিরার চর এলাকার বাসিন্দা মো. ফয়সাল (২৬) রয়েছেন নিহতদের তালিকায়।

Manual6 Ad Code

অপর নিহত ব্যক্তি হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়া গ্রামের মো. রাজিক (৫৫)।

নিহতরা সবাই একে অপরের আত্মীয়। এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ ভোরে কুইন্সটাউনে অবস্থিত একটি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে আকস্মিক আগুন লাগে। দুর্ঘটনার সময় সেখানে থাকা প্রতিনিধি ও কর্মচারীরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত  দুর্ঘটনাকবলিত স্থানটি ঘিরে রেখেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে এ বিষয়ে এখনো সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। পাশাপাশি নিহতদের পরিবারের পক্ষ থেকেও প্রশাসনের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

একই তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code