শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামোতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় ১ মিটার (৩ দশমিক ২৮ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দেশটির আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
আবহাওয়া সংস্থা জানায়, শক্তিশালী এই কম্পনের পর দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সংবেদনশীল উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আকস্মিক নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জাপান সরকার কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারে বিশেষ জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে। উদ্ধারকারী ও জরুরি সেবা সংস্থাগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
Related News
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
Manual3 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটিRead More
কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৯
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে দুটি স্কুলRead More



Comments are Closed