Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

‘জুলাই পদযাত্রায়’ সিলেটে পৌঁছেছেন এনসিপির শীর্ষ নেতারা

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুদিনের কর্মসূচিতে অংশ নিতে সিলেটে পৌঁছেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে সিলেটের প্রবেশপথ পারাইরচক এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। স্বাগত শেষে নাহিদ ইসলাম ও নাসির উদ্দিন পাটোয়ারীসহ একটি দল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়। অপর একটি দল গোলাপগঞ্জের উদ্দেশে যাত্রা করে। সিলেট জেলা এনসিপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার সিলেট জেলার ছয় উপজেলায় দলটির কর্মসূচি রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার গোলাপগঞ্জেRead More


‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: রক্তে রাঙানো এক ঐতিহাসিক প্রতিরোধ

মোহাম্মদ মহসীন: বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্ট ছিল অন্যায়, চরম বৈষম্য এবং স্বৈরাচারের বিরুদ্ধে আমজনতার সুমহান জাগরণের অধ্যায়। রাজপথে আঁকা দেওয়ালচিত্র বা গ্রাফিতিতে রক্তের রঙে লেখা শহীদের নামগুলো কেবল কোনো ব্যক্তিবিশেষের পরিচয় নয়; এগুলো একেকটি প্রতিবাদের মশাল, স্বৈরাচারবিরোধী লড়াইয়ের অমলিন দলিল। রাজপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (পুলিশ) ও তৎকালীন শাসকদলের ক্যাডার বাহিনীর (ছাত্রলীগ-যুবলীগ) নির্বিচার টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও তাজা বুলেটের মুখোমুখি হয়ে যেসব সূর্যসন্তান আত্মাহুতি দিয়েছিলেন, তাঁদের স্মৃতি ধারণ করেই উদযাপিত হচ্ছে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। এ অভ্যুত্থানে বাংলাদেশের লাল-সবুজ পতাকার লাল বৃত্তে যেন দেখতে পাই ফ্যাসিস্ট বিরোধী শহদের রক্তRead More


প্রেমের টানে চীন থেকে সুনামগঞ্জে যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ে

বৈশাখী নিউজ ডেস্ক: দূরত্ব প্রায় তিন হাজার কিলোমিটারেরও বেশি। দুই দেশের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, জীবনযাত্রাও ভিন্ন। কিন্তু ভালোবাসার কাছে সেই দূরত্ব যেন এক মুহূর্তেই মুছে গেছে। ফেসবুকে পরিচয়, সেখান থেকে প্রেম, আর সেই প্রেমের টানেই সুদূর চীন থেকে বাংলাদেশে এসে সুনামগঞ্জের ধর্মপাশার এক তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ওয়্যাং সুলিন। ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে মো. নূর উদ্দিন। এই ব্যতিক্রমী ভালোবাসার গল্পের নায়িকা নাজমিন আক্তার লিজা (২০)। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। লিজার গ্রামের বাড়ি ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামে। তাঁরRead More


সিলেট হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১১০

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটি সিলেটের গোয়াইনঘাট উপজেলার শাহাপুর এলাকার। তার বয়স ছিল ১ বছর ১১ মাস। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগের প্রতিবেদন-২০২৬’ থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৪ জনে। এর মধ্যে সিলেট জেলায়Read More


সুনামগঞ্জে ২৮টি ভারতীয় চোরাচালানি গরু জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী বাকাতলা এলাকায় অভিযান চালিয়ে ২৮টি ভারতীয় গরু ও একটি স্টিল বডির নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ হওয়া গরু ও নৌকার আনুমানিক মূল্য ২৫ লাখ ৩০ হাজার টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। বিজিবি জানায়, বুধবার (২৯জুলাই) দিনগত রাত দেড়টার দিকে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বাকাতলা এলাকায় অভিযান চালানো হয়। সীমান্তের মেইন পিলার ১১৯০/১০-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারত থেকে আনা একটিRead More


সিলেটে নিজ বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিজ বাসা থেকে পুলিশের এক এসআইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) মধ্যে রাতে নগরীর বাগবাড়ির নরসিংটিলা এলাকার একটি বাসার দ্বিতীয় তলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির। নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম মনোজ কান্তি দাস (৫৫)। তিনি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নারকিলা গ্রামের মৃত মহিম চন্দ্র দাসের ছেলে। দীর্ঘদিন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও জেলা পুলিশে কর্মরত ছিলেন তিনি। আগামী ১ আগস্ট থেকে তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।Read More


হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ এ আদেশ জারি করেন। আদেশে বলা হয়, ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারার ক্ষমতাবলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা না থাকায় পূর্বে জারি করা ১৪৪ ধারার আদেশ প্রত্যাহার করা হয়েছে। এর আগে মঙ্গলবারের সংঘর্ষের পর এনসিপি, যুবদল ওRead More


পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযান, ৩ পুলিশ ও ৪৪ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্যভিত্তিক এই অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪৪ সন্ত্রাসী নিহত হয়েছে। একই সময়ে জঙ্গিদের হামলায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। নিহত কর্মকর্তাদের একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) পদমর্যাদার। বৃহস্পতিবার (৩০ জুলাই) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এসব ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানান, বুধবার (২৯ জুলাই) গভীর রাতে খাইবার পাখতুনখাওয়ার হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসীরা হামলা চালালে একজন ডেপুটিRead More


ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা শুরু, একের পর এক শহরে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: পাঁচদিন বিরতি দিয়ে আবারও ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টা থেকে এ সামরিক অভিযান শুরুর পর আবাদান, বন্দর আব্বাস, বুশেহর ও কেশমসহ দক্ষিণ ইরানের একের পর এক শহরে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরানের ‘হামলার চেষ্টার’ জবাব হিসেবে ইরানের বিরুদ্ধে নতুন করে এই হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার বাংলাদেশ সময় ভোরের দিকে মিসরের ভূমধ্যসাগরীয় উপকূলের বন্দর দামিয়েত্তায় যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাসবাহী ট্যাংকার জাহাজে আঘাত হানেRead More


হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ এনসিপির

বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশের চারটি ব্যারিকেড, বালুবোঝাই ট্রাক ও নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে অবশেষে হবিগঞ্জে হামলার ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে এনসিপি। বুধবার (২৯ জুলাই) রাতে হবিগঞ্জে বাহুবল থানাধীন কামাইছড়া পুলিশ ক্যাম্পে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ অভিযোগটি গ্রহণ করেন। অভিযোগে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। হবিগঞ্জ জেলা যুব শক্তির আহবায়ক তন্ময় তাহের রুয়েল বাদি হয়ে অভিযোগটি দায়ের করেন। অভিযোগে আরও ১০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি,Read More