সিলেট হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১১০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া শিশুটি সিলেটের গোয়াইনঘাট উপজেলার শাহাপুর এলাকার। তার বয়স ছিল ১ বছর ১১ মাস। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগের প্রতিবেদন-২০২৬’ থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২১৩ জন, হবিগঞ্জে ৬১ জন (এর মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ৩৩ জন এবং সুনামগঞ্জে ৩২৭ জন শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৩ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৮৬ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটি সিলেটের গোয়াইনঘাট উপজেলার শাহাপুর এলাকার। তার বয়স ছিল ১ বছর ১১ মাস। শিশুটি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জন। এর মধ্যে ১০৪ জন সন্দেহভাজন এবং ৬ জন পরীক্ষাগারে নিশ্চিত হামে মারা গেছে।
হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
Related News
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি ছাড়াল ২০০
বৈশাখী নিউজ ডেস্ক: ক্রমশ ভয়ংকর আকার ধারণ করছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনিই একের পর এক প্রাণRead More
হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক : সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed