বৈশাখী নিউজ ২৪
হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো শৈলজুড়া গ্রামের বকুল সরকারের দুই ছেলে। তাদের মধ্যে শ্রাবণ সরকারের বয়স (৮) বছর। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। অপর জন হল সৌরভ সরকার (৬)। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় দুই ভাই। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলাRead More
সিলেটে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালবাজারের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সোহেল আহমদ (৩৫) সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন। তিনি মহানগরীর হাসান মার্কেটের ব্রিফকেস ও বিভিন্ন ব্যাগেজের ব্যবসায়ী। পুলিশ জানায়, বুধবার রাতে মহানগরীর বন্দরবাজারস্থ লালবাজারের হোটেল আলী আবাসিকের ২য় তলার ১০৮ নাম্বার কক্ষ ভাড়া নেন ব্যবসায়ী সোহেল আহমদ। বৃহস্পতিবার সকালে দীর্ঘসময় যাওয়ার পর হোটেলে কর্মরত স্টাফরা তাকেRead More
সিলেট সার্কিট হাউসে ফিরে হামলা নিয়ে যা বললেন সারজিস আলম
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পাটির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সম্বন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাকর্মীদের উপর হামলার ঘটনা এবং পথরোধ করে রাখা এটা আসলে স্বৈরাচারের পথে হাঁটারই একটি চিহ্ন। তারেক রহমান যে শেখ হাসিনার পথে হাঁটছেন, এটাও তারই প্রমাণ। তিনি ছাত্রদলকে আরেকটি সন্ত্রাসী বাহিনীতে পরিণত করছেন, এটাও তারই লক্ষণ। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথাগুলো বলেন তিনি। তিনি বলেন, ‘সকাল থেকে সবকিছু স্বাভাবিকই ছিল। গোলাপগঞ্জে আমরা শহীদ পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেখানে ছাত্রদলের সন্ত্রাসীরা ‘জিয়ার সৈনিক একRead More
গোলাপগঞ্জের একাধিক জায়গায় বাধা পাওয়ায় কানাইঘাটে যায়নি এনসিপির পদযাত্রা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এনসিপির গাড়িবহরে একাধিক জায়গায় ইটপাটকেল নিক্ষেপের পর কানাইঘাট উপজেলার পদযাত্রা কর্মসূচিতে না গিয়ে সরাসরি সিলেট সার্কিট হাউজে চলে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল পৌনে চারটায় তারা সিলেট সার্কিট হাউজে পৌঁছান। তবে কানাইঘাট উপজেলায় পদযাত্রা কর্মসূচিতে তারা যাবেন কি না সে ব্যাপারে কিছু জানানো হয়নি এনসিপির পক্ষ থেকে। এদিকে কানাইঘাট উপজেলায় বিকাল তিনটা থেকেই পদযাত্রা কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে বলে জানান এনসিপির কানাইঘাট উপজেলার দায়িত্বশীল বোরহান উদ্দিন ইউসুফ। তিনি বলেন, গোলাপগঞ্জে হামলা হয়েছে শুনেছি।Read More
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের চলাচলে জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য বেশ কিছু করণীয় ও বর্জনীয় বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে করণীয়গুলো হলো— ১) কর্মরত দেশের আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন, সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলা। ২) পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা। ৩) চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে প্রতিষ্ঠানেরRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি
বৈশাখী নিউজ ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি ৮৩৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়াও গত একদিনে নতুন করে আরও ১ হাজার ৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে আরও এক শিশুর প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে গতRead More
ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাতুয়া গ্রামের মুসাব্বির মিয়ার বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী লেনে একটি ট্রাক (মেট্রো-ড-১১-৩১৬৪) রাস্তার পাশে পার্কিং করে রাখা ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়Read More
গোলাপগঞ্জে ফের হামলার শিকার এনসিপির গাড়িবহর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পাঁচ মাইল বাজারে দ্বিতীয় দফায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল তিনটার দিকে এ হামলা হয় বলে জানা গেছে। ঘটনার বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এনসিপি নেতা সারজিস আলম। পোস্টে তিনি লেখেন, ২য় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়? ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার (এসপি) শাহ আলম। তিনি জানান, নির্ধারিত এক বাসায় দুপুরের খাবারের উদ্দেশ্যে যাওয়ার পথে এনসিপির গাড়িবহর পাঁচ মাইল বাজার এলাকায়Read More
গোলাপগঞ্জে এনসিপি নেতা সারজিসের গাড়িতে হামলা, ভাংচুর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এতে একটি গাড়ির কাঁচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হননি। বৃহস্পতিবার (৩০ জুলাই) আনুমানিক বেলা পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে। হামলাকারীরা বিএনপির সন্ত্রাসী বলে অভিযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম। জানা যায়, গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির নেতাকর্মীরা শহীদ পরিবারের সদস্যদের সাথে অনুষ্ঠান শেষ করে কানাইঘাট যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় অনুষ্ঠানস্থল থেকে বের হলে গোলাপগঞ্জ পৌরসভা গেইটের নূর ম্যানশনের সামনে সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এছাড়া এনসিপির গাড়িবহর ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগানRead More
সিলেটে অটোরিকশার ধাক্কায় শিক্ষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মুরাদ আহমদ (৫২) নামে এক শিক্ষকদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর মিরের ময়দান বাংলাদেশ বেতার কেন্দ্র সংলগ্ন কিউসেট মসজিদের ফটকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুরাদ নগরীর মিরের ময়দানের ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের ইংরেজির শিক্ষক ছিলেন। তার বাসা নগরের মুন্সিপাড়ায়। ঘটনার সময় তিনি দুপুরের খাবার খাওয়ার জন্য বাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওই শিক্ষক রাস্তা পারাপারের চেষ্টাকালে নগরীর বন্দরবাজার অভিমুখী একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকেRead More


