গোলাপগঞ্জে ফের হামলার শিকার এনসিপির গাড়িবহর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পাঁচ মাইল বাজারে দ্বিতীয় দফায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল তিনটার দিকে এ হামলা হয় বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এনসিপি নেতা সারজিস আলম। পোস্টে তিনি লেখেন, ২য় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়?
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার (এসপি) শাহ আলম। তিনি জানান, নির্ধারিত এক বাসায় দুপুরের খাবারের উদ্দেশ্যে যাওয়ার পথে এনসিপির গাড়িবহর পাঁচ মাইল বাজার এলাকায় পৌঁছালে হামলার মুখে পড়ে।
উল্লেখ্য, এর আগেও একই এলাকায় সভা শেষ করে কানাইঘাটে যাওয়ার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছিল, যার জেরে আজকের ঘটনাটিকে দ্বিতীয় দফার হামলা হিসেবে উল্লেখ করেন সারজিস আলম।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed