Main Menu

গোলাপগঞ্জের একাধিক জায়গায় বাধা পাওয়ায় কানাইঘাটে যায়নি এনসিপির পদযাত্রা

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এনসিপির গাড়িবহরে একাধিক জায়গায় ইটপাটকেল নিক্ষেপের পর কানাইঘাট উপজেলার পদযাত্রা কর্মসূচিতে না গিয়ে সরাসরি সিলেট সার্কিট হাউজে চলে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল পৌনে চারটায় তারা সিলেট সার্কিট হাউজে পৌঁছান।

তবে কানাইঘাট উপজেলায় পদযাত্রা কর্মসূচিতে তারা যাবেন কি না সে ব্যাপারে কিছু জানানো হয়নি এনসিপির পক্ষ থেকে।

এদিকে কানাইঘাট উপজেলায় বিকাল তিনটা থেকেই পদযাত্রা কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে বলে জানান এনসিপির কানাইঘাট উপজেলার দায়িত্বশীল বোরহান উদ্দিন ইউসুফ।

Manual8 Ad Code

তিনি বলেন, গোলাপগঞ্জে হামলা হয়েছে শুনেছি। আমাদের অনুষ্ঠান এখনো স্থগিত করা হয়নি। কেন্দ্রীয় নেতারা আসবেন কি না এ ব্যাপারেও জানানো হয়নি। আমরা জানি সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা আসবেন।

Manual3 Ad Code

এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর গোলাপগঞ্জ উপজেলায় প্রবেশ করলেই ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে স্থানীয়রা। একইভাবে অডিটোরিয়ামে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময়ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয়।

অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে গোলাপগঞ্জ উপজেলা গেইটস্থ নূর ম্যানশনের সামনে এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এরপর আবার এনসিপির গাড়িবহর হেতিমগঞ্জের পাঁচ মাইল এলাকায় পৌঁছালে সেখানেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Manual1 Ad Code

এনসিপির দাবি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। তবে যারা ইটপাটকেল নিক্ষেপ করেছেন তাদের মধ্য থেকে কাউকে কোনো দলের স্লোগান দিতে শোনা যায়নি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code