বৈশাখী নিউজ ২৪
২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে বসবাসের অভিযোগে সিলেটের ৩ জনসহ আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে পাঠনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর এবং ৩ জন সিলেটের বাসিন্দা। বাকিরা কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দা। বিমানবন্দরে তাদের তাৎক্ষণিক সহায়তা দেয় প্রবাসী কল্যাণ ডেস্ক ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং পরামর্শ দিয়ে সহায়তা করে ব্র্যাক মাইগ্রেশনRead More
হবিগঞ্জে হামলায় আহত আলিফের বাঁ চোখে অস্ত্রোপচার
বৈশাখী নিউজ ডেস্ক: বাঁ চোখে অস্ত্রোপচারের পর ব্যান্ডেজ। ডান চোখটি খোলা থাকলেও দৃষ্টি ঝাপসা। স্পষ্টভাবে কথা বলতে পারছেন না। হাসপাতালে খোঁজ নিতে গেলে এই প্রতিবেদকের হাত ধরে বললেন, ‘আমার জন্য দোয়া করবেন।’ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী আলিফ চৌধুরীর এই অবস্থা দেখা গেল ৩০ জুলাই বৃহস্পতিবার বিকেলে। গত মঙ্গলবার হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর বিএনপির নেতা-কর্মীদের হামলার সময় চোখে গুরুতর আঘাত পান এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির এই নেতা। আলিফ ছাত্রশক্তির হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা শাখার সংগঠক। তিনি উপজেলার হোমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষেRead More
কানাইঘাটে শান্তিপূর্ণভাবে সম্পন্ন এনসিপির পদযাত্রা
বৈশাখী নিউজ ডেস্ক: কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কানাইঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই জাগরণ’ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সিলেটের গোলাপগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার কারণে কর্মসূচি বিলম্বিত হয়। পরে সন্ধ্যা ৭টায় কানাইঘাট উত্তর বাজারে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে পথসভা অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সড়কপথে কানাইঘাটে আনা হয়। কর্মসূচিকে ঘিরে পৌর শহর ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। পথসভায়Read More
ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের জালে ৮ অনলাইন জুয়াড়ী
বৈশাখী নিউজ ডেস্ক: তারা সবাই অনলাইনে জুয়া খেলায় মত্ত থাকতেন। তবে শেষ পর্যন্ত সবাইকে আটক করতে সক্ষম হয়েছে র্যাব-৯। বুধাবর (৩০ জুলাই) র্যাবের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। তারা জানায়, বুধবার (২৯ জুলাই) রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাম্মণবাড়িয়া জেলার সদর থানার নিউ মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদরের পূর্ব পাইকপাড়ার জগদীশ দেবনাথের ছেলে সৃজন দেবনাথ (৪৮), গোকর্ণঘাট এলাকার মদন কর্মকারের ছেলে ঝন্টু কর্মকার (৩৪), কসবা থানার শ্যামবাড়ি এলাকার মৃত খায়রুল বাশারের ছেলে মো. জহর (২৫), কাজীপাড়ার ইদন মিয়ার ছেলে মো.Read More
এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার নতুন ফি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ মাঠপর্যায়ের বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ জুলাই) ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে। মাঠ পর্যায়ে পাঠানো নির্দেশনায় বলা হয়, এনআইডি’র দৃশ্যমান তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রথমবার আবেদন করলে ভ্যাটসহ লাগবে ২৩০ টাকা। একই তথ্য দ্বিতীয়বার সংশোধনের আবেদনের ক্ষেত্রে গুণতে হবে ভ্যাটসহ ৩৪৫ টাকা এবং পরবর্তী যে কোনোবার আবেদনের জন্য ভ্যাটসহ ৪৬০ টাকা ফি দিতে হবে। অন্যদিকে এনআইডি’র অভ্যন্তরীণ তথ্য-উপাত্ত সংশোধনের ক্ষেত্রে প্রথমবার আবেদনে ভ্যাটসহ ১১৫ টাকা, দ্বিতীয়বার আবেদনে ভ্যাটসহ ২৩০ টাকা এবং পরবর্তীRead More
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মৎস্য খামারে বিদ্যুৎস্পৃষ্ট এমরান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের জিল্লুর রহমানের ফিসারির একটি পরিত্যক্ত ঘরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে এমরান অস্থায়ী শ্রমিক হিসেবে মো. ওয়াসিম মিয়া ও মো. সাহাব আলীর যৌথ পরিচালনায় একটি মৎস্য খামারে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন। সকালে মাছ ধরা শেষে ফেরার পথে বৃষ্টি শুরু হলে তিনি পাশের জিল্লুর রহমানের ফিসারির পাড়ে থাকা একটি পরিত্যক্ত হেলে পড়া ঘরে আশ্রয় নেন। এ সময়Read More
১৪০০ শহীদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বো না: নাসীরুদ্দীন পাটওয়ারী
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরাসরি সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘তবুও আমরা তারেক রহমানের সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করবো না।’ বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেটের কানাইঘাট উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত পদযাত্রা ও সমাবেশে তিনি এসব কথা বলেন। সিলেটের বিভিন্ন উপজেলায় ধারাবাহিকভাবে এই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চারটি বিষয় পরিহারের আহ্বান জানানো হয়েছিল উল্লেখ করে পাটওয়ারী বলেন,Read More
“সিলেটের মানুষের চাহিদা পূরণ করে জাতীয় গ্রীডে বিদ্যুৎ নেওয়ার দাবী”
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট জেলা কমিটির এক বিশেষ সভা ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টায় সংগঠনের সুরমা মার্কেটস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট জেলা কমিটির সহ-সভাপতি সাংবাদিক এম এ হান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন (আফাজ) এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মোঃ আব্দুল খালিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গির। সভায় বক্তারা নগরীতে যানজট নিরসনে ও যাত্রিRead More
সিলেট মহানগর জামায়াতের শুরা বৈঠক
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, হবিগঞ্জে ট্রাক দিয়ে রাস্তা অবরোধ ও সিলেটের গোলাপগঞ্জে বিরোধী মতের কর্মসূচীতে দফায় দফায় বিএনপি সন্ত্রাসীদের হামলা পতিত আওয়ামী ফ্যাসিবাদের পদধ্বনি। এধরনের ঘটনার পরিণতি ভালো হবে না। বিএনপি ক্ষমতায় যাওয়ার পাঁচ মাসের মাথায় যুবদল ও ছাত্রদল পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলার রাজনীতি অনুসরণ করছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এধরনের নৃশংস ও বর্বর রাজনীতি জনগণ কখনো মেনে নেবে না। তিনি আরও বলেন, বিএনপি দলীয়করণের সব সীমা অতিক্রম করছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক নিয়োগের মাধ্যমে তারা একদলীয় শাসনের পথেRead More
সিলেটের উপশহর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর উপশহর এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে শাহপরান (রহ.) থানা পুলিশ এই লাশ উদ্ধার করে। নিহত রাব্বী আহমদ (২৯) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার দুসপুর এলাকার মো. আবু তাহেরের ছেলে। বর্তমানে তিনি সিলেট মহানগরীর উপশহর ১নম্বর রোডের এফ-ব্লকের ২১ নম্বর বাসার নীচতলায় পরিবারসহ ভাড়ায় থাকতেন। পুলিশ জানায়, রাব্বী তার ভাই ও পিতার সাথে উপশহর ১নম্বর রোডের এফ- ব্লকের ২১ নম্বর বাসার নীচতলা পরিবারসহ ভাড়ায় থাকেন। তিনি মোবাইলে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে সে ঘুম থেকেRead More


