“সিলেটের মানুষের চাহিদা পূরণ করে জাতীয় গ্রীডে বিদ্যুৎ নেওয়ার দাবী”
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট জেলা কমিটির এক বিশেষ সভা ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টায় সংগঠনের সুরমা মার্কেটস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট জেলা কমিটির সহ-সভাপতি সাংবাদিক এম এ হান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন (আফাজ) এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মোঃ আব্দুল খালিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গির।
সভায় বক্তারা নগরীতে যানজট নিরসনে ও যাত্রি সাধারণের যাতায়াতের দুর্ভোগ লাগবে অধিক যাত্রি বহনকারী যান বাহন বা পর্যাপ্ত টাউন বাস চালুর দাবি জানান। যত্রতত্র অবৈধ সিএনজি স্ট্যান্ড বন্ধ, নগরির দক্ষিণ সুরমার রেলগেইট ও মার্কাজ পয়েন্টে যানজট নিরসনে স্থায়ীভাবে ট্রাফিক নিয়োগ। সিলেট থেকে উৎপাদিত বিদ্যুৎ, সিলেটের মানুষের চাহিদা পূরণ করে জাতীয় গ্রীডে বিদ্যুৎ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
সিলেটের ঘরে ঘরে জরুরী ভিত্তিতে গ্যাস সংযোগ প্রদানের জোর দাবী জানান। অন্যথায় আন্দোলন গড়ে তুলে, জাতীয় গ্রীডে গ্যাস নেওয়া বন্ধ করে দেওয়া হবে। সভায় সুরমা, কুশিয়রা, মনু, খুয়াই, বড়বাঘা নদী জরুরী ভিত্তিতে খননের জোরদাবী জানানো হয়।
সভায় সিলেট-আখাউড়া ডাবল রেললাইন এবং সিলেট-ছাতক রেল লাইন জরুরী ভিত্তিতে চালু এবং রেলওয়ে লাইনের উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা বাসা-বাড়ী, দোকান, মার্কেট উচ্ছেদ ও সিলেট মহানগরীর বিভিন্ন রাস্তা জরুরী ভিত্তিতে মেরামতের জোর দাবী জানান। সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশ্বের প্রতিটি দেশে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে হবে।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট ডা. হাবিবুর রহমান, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট কামরুজ্জামান, কবি দেওয়ান মতিউর ররহমান খাঁন, রুহুল ইসলাম মিটু, নূর উদ্দিন রাসেল আব্দুল মুমিন লাহীন, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম হেলাল তাপাদার, আব্দুল আহাদ, এডভোকেট মামুনুর রশিদ, আব্দুল হাদী ফায়েক, আমিরুল ইসলাম কবির, রনি, রায়হান শিমুল, মোঃ শরিফ আহমদ, দিলদার মোহাম্মদ শাহজাহান প্রমূখ। বিজ্ঞপ্তি
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed