সিলেটের উপশহর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর উপশহর এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে শাহপরান (রহ.) থানা পুলিশ এই লাশ উদ্ধার করে।
নিহত রাব্বী আহমদ (২৯) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার দুসপুর এলাকার মো. আবু তাহেরের ছেলে। বর্তমানে তিনি সিলেট মহানগরীর উপশহর ১নম্বর রোডের এফ-ব্লকের ২১ নম্বর বাসার নীচতলায় পরিবারসহ ভাড়ায় থাকতেন।
পুলিশ জানায়, রাব্বী তার ভাই ও পিতার সাথে উপশহর ১নম্বর রোডের এফ- ব্লকের ২১ নম্বর বাসার নীচতলা পরিবারসহ ভাড়ায় থাকেন। তিনি মোবাইলে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে সে ঘুম থেকে উঠেনি দেখে তার পিতা ও তার ভাই তার রুমের দরজার সামনে গিয়ে তাকে ডাকতে থাকেন। কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন জড়ো হন।
পরে ঘরের দরজা ভেঙে দেখেন রাব্বী তার ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে ঝুলে আছে। তাৎক্ষনিকভাবে রাব্বীকে উদ্ধার করে নগরীর সোবহানীঘাট ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাব্বী আত্মহত্যা করতে পারেন।
Related News
“সিলেটের মানুষের চাহিদা পূরণ করে জাতীয় গ্রীডে বিদ্যুৎ নেওয়ার দাবী”
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর সিলেট গণদাবীRead More
সিলেট মহানগর জামায়াতের শুরা বৈঠক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদRead More



Comments are Closed