বৈশাখী নিউজ ২৪
বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে কাহালু উপজেলার কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ থেকে মাছ বিক্রি শেষে একটি পিকআপ বগুড়ার দিকে ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।Read More
জৈন্তাপুরে এনসিপির গাড়ী বহরে হামলার অভিযোগ, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: জৈন্তাপুরে জনসভা শেষ করে রাতে সিলেট নগরীতে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে আবারও হামলা ও ঢিল নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, কোন হামলার ঘটনা ঘটেনি। এনসিপির নেতাদের সাথে সার্বক্ষণিক পুলিশ প্রহরা ছিল। শুক্রবার(৩১ জুলাই) রাত পৌনে ১১টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে জুলাই পদযাত্রা ও সমাবেশ করে এনসিপি। এতে অংশ নেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংসদ সদস্য ও নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদাRead More
আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস্থাপনা উন্নত করতে আজ (১ আগস্ট) থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। একই সঙ্গে জিপিএস সংযুক্ত না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন দেওয়া কিংবা ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মঙ্গলবার (২৮ জুলাই) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ১ আগস্ট থেকেRead More
ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং তার ২২ মাস বয়সী কন্যাশিশু। তবে দুর্ঘটনায় মোটরসাইকেলচালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেছেন। তারা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে মোটরসাইকেলে পরিবার নিয়ে কালিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন শেখ শিহাব। পথিমধ্যে দিঘলিয়ার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেইRead More
সুরমা নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে জামালগঞ্জে নৌ ধর্মঘট অব্যাহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীর লালপুর এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নামে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। এর ফলে চুনাপাথর পরিবহন ও ব্যবসায় দেখা দিয়েছে অচলাবস্থা, কর্মহীন হয়ে পড়েছেন অন্তত ১০ হাজার শ্রমজীবী মানুষ। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে লালপুর এলাকায় অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা। জামালগঞ্জ নৌ মালিক সমিতি ও ভুক্তভোগী শ্রমিকদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, লালপুরের এই বিআইডব্লিউটিএ ঘাট সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে সৃষ্টি হয়েছিল এবং সে সময় স্থানীয় কিছুRead More
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের এক্সক্যাভেটর ও ৫টি মেশিন জব্দ
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসার কুল (বরপাড়া) এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে প্রায় ৮ হাজার ঘনফুট বালু, একটি এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন এবং প্রায় ১ হাজার ফুট পাইপ জব্দ করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলিসার কুল (বরপাড়া) এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। এRead More
গোলাপগঞ্জে মহিলাদের জন্য ফ্রি কুরআন শিক্ষাকেন্দ্র চালু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সব বয়েসি মহিলাদের জন্য ফ্রি কুরআন শিক্ষাকেন্দ্র চালু করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাদ জোহর গোলাপগঞ্জ পৌর এলাকার ২ নং ওয়ার্ডের রূপশাইল গ্রামের সুয়া উদ্দিনের বাড়িতে ‘ইক্বরা কুরআন শিক্ষা কেন্দ্র’ নামে এ সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপশাইল জামে মসজিদের সাবেক সেক্রেটারি সুয়া উদ্দিন। সাংবাদিক রেজাউল হক ডালিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘ইনসাফ সেবা ফাউন্ডেশন’র সিলেট অঞ্চলের দায়িত্বশীল মো. সাব্বির আহমদ ও গোলাপগঞ্জের সিনিয়র সাংবাদিক মাওলানা ইমরান আহমদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গ্রামের বিশিষ্ট মুরুব্বি আনোয়ার হোসেনRead More
রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প প্রতিষ্ঠান বিক্রির চক্রান্ত বন্ধ করুন: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প কারখানা ঢালাওভাবে দেশি-বিদেশি লুটেরাদের কাছে বিক্রির সরকারি চক্রান্তের প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩১ জুলাই) বিকাল ৫টায় ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নাজিকুল ইসলাম রানা,এম এ ওয়াদুদ,জহর সিংহ, প্রিতম দাশ, শহীদ আহমদ,মেঘদাদ, জাহেদ আহমদ, মাহফুজ আহমদ প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক ঢালাওভাবে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানাসমূহ দেশি-বিদেশিRead More
ছাতকে মুক্তাক্ষরের আবৃত্তি সংগীতে বর্ষা বরণ অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: “আয় বৃষ্টি ঝেঁপে- ধান দেবো মেপে” আষাঢ় -শ্রাবণ’কে ঘিরে বর্ষা বরণ অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর ছাতক শাখা। ব্যবস্থাপনায় ছিল সপ্তক সংগীত বিদ্যালয় ছাতক। শুক্রবার (৩১ জুলাই) বি.কম মন্ডলীভোগ ছাতকে দুপুর ১২টায় শ্রুতি সরকারের সঞ্চালনে বিমল করের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার সমবায় অফিসার বিজিত রঞ্জন কর। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর রত্না রানী কর, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিপক রঞ্জন দাশ, রাজিব দাশ, উত্তর সুরমা আজমদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাপস তালুকদার, ছাতক উপজেলার সঞ্চিতা রানী পুরকায়স্থ ওRead More
গাজীপুরে নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে। নিহত লাবিবুল আল হাসান (১০) জেলার কালীগঞ্জের মোক্তারপুর গ্রামের আতাউর শেখের ছেলে ও রায়হান ইসলাম রাব্বি (১২) কাপাসিয়া উপজেলার দড়ি নাসেরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।নিহত দুই শিক্ষার্থী স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার মোক্তারপুর এলাকার চরসিন্দুর ব্রিজ এলাকার শীতলক্ষ্যা নদীতে পাঁচ বন্ধু একসঙ্গে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তিনজন তীরে ফিরে এলেও লাবিব ও রাব্বি কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি স্থানীয়দের জানানো হলে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তল্লাশি শুরু করেন।Read More


