Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ছাতকে সুরমা নদীর ভাঙনে বিলীন স্কুল-মসজিদ, আতঙ্কে গ্রামবাসী

আনোয়ার হো‌সেন র‌নি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার সদর ইউনিয়নের বাউসা-কেশবপুর গ্রামে সুরমা নদীর ভয়াবহ ভাঙন যেন থামছেই না। একের পর এক বসতভিটা, ফসলি জমি, গাছপালা, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যে শতবর্ষী পূর্ব বাউসা কেন্দ্রীয় জামে মসজিদ এবং বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে হারিয়ে গেছে। প্রতিদিনই নতুন করে ভাঙছে নদীর পাড়, আর সেই সঙ্গে ভেঙে পড়ছে মানুষের স্বপ্ন, স্মৃতি ও ভবিষ্যৎ। স্থানীয়দের ভাষায়, এটি শুধু নদীভাঙন নয়—এ যেন একটি জনপদের ধীরে ধীরে মৃত্যুর গল্প। বর্ষা এলেই সুরমা নদী ভয়ংকর রূপ ধারণ করে। প্রবল স্রোতRead More


সুনামগঞ্জে বিদ্যুৎস্পর্শে ২ কিশোরের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সোমবার (৩ জুলাই) সন্ধ্যার দিকে পানিতে মরদেহ ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তারা হলো- ৪ নম্বর শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও (শান্তিনগর) গ্রামের কিশোর জিল্লু মিয়া (১৪) ও সাকিল মিয়া (১৩)। স্থানীয় সূত্রে জানা গেছে, জিল্লু মিয়া ও সাকিল মিয়া দুপুরে বাড়ির পাশে গোসল করতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগে মারা যায়। তারা বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে পানিতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে আত্মীয়-স্বজনরা শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওমরRead More


সিলেটে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২ লাখ ২০ হাজার টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাতভর এই অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক সায়ারে ১০টার দিকে সিলেট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল জৈন্তাপুর থানাধীন দরবস্থ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে ৪নং দরবস্ত ইউনিয়নের অন্তর্গত ছাল্লাইন এলাকায় অভিযানRead More


সুনামগঞ্জে আ.লীগ-ছাত্রলীগের ৪৮ জনের বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে ছাত্রলীগের মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪৮ নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। রোববার (২ আগস্ট) গভীর রাতে সুনামগঞ্জ সদর থানায় মামলাটি করা হয়। মামলার আসামিরা হলেন- মামলায় অভিযুক্তরা হলেন— নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন (৩৩), সভাপতি দীপঙ্কর কান্তি দে (৩২), সুয়েব আহমেদ চৌধুরী (৫০), জেলা মৎস্যজীবী লীগ নেতা আবিদুর রহমান তারেক (৩৩), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান পলাশ (২৮), পৌরসভা ছাত্রলীগ সভাপতি শিহাব (২৮), উপজেলা ছাত্রলীগ সহ—সম্পাদক আবু তালহা মুতুল (২৫), মেহেদি হাসান সাকিব (২২),Read More


জুলাইয়ে নির্যাতন, হয়রানি ও মামলার শিকার ৫৫ সাংবাদিক: এইচআরএসএস

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের জুলাই মাসে ৩৬টি ঘটনায় ৫৫ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এ সব ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ২১ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন ৯ জন এবং হুমকির সম্মুখীন হয়েছেন ৮ জন সাংবাদিক। ৩ জন সাংবাদিককে আটক করা হয়েছে এবং ৮টি মামলায় ১৪ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) জুলাই মাসের মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে। সোমবার (৩ আগস্ট) গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবেদন পাঠানো হয়। দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং হিউম্যান রাইটস সাপোর্ট এইচআরএসএসের সংগৃহীতRead More


সিলেটে সরকারি জমি থেকে ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিভিন্ন এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযানে বারোটি অবৈধ দোকান ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ অভিযান চালায় জেলা প্রশাসন। সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ টার দিকে সিলেট জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও সওজ, সিলেটের কর্মকর্তারা সহযোগিতা করেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়,Read More


সিলেটের এক্সেলসিয়র হোটেল অ্যান্ড রিসোর্টে হামলা ভাঙচুর

ডেস্ক রিপোর্ট: সিলেটের খাদিমপাড়া এলাকায় ‘এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’ (সাবেক জাকারিয়া সিটি)-এ গত শুক্রবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মালিকানা দ্বন্দ্ব থেকেই রিসোর্টে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে। গত শুক্রবার (৩১ জুলাই) এই রিসোর্টে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। দুই পক্ষই পরষ্পরের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ করেছে। পুলিশ বলছে, এই রিসোর্টের মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে সংঘাতের ঘটনা ঘটছে। জানা যায়, সিলেটের খ্যাতিমান শিশুরোগ বিশেষজ্ঞ প্রয়াত জাকরারিয়া আহমদ নির্মিত এই রিসোর্টটি কিনে নেন প্রবাসী একদল উদ্যোক্তা। প্রবাসী বিনিয়োগকারীরা কেনার পর ‘জাকারিয়া সিটি’ নাম পাল্টেRead More


সিম কোম্পানিগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সিম কোম্পানিগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবি ও অহেতুকভাবে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার,Read More


সিলেটে ৩দিন ধরে বৃদ্ধ নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের দরগা গেইট এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রবিবার (২ আগস্ট) নিখোঁজ ব্যক্তির ছেলে মহন মিয়া সিলেট মহানগরীর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ মো. নাজিম উদ্দিন (৬৩) টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের কসবা আটিয়া গ্রামের বাসিন্দা। গত শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে সিলেট মহানগরীর দরগা গেইট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। রবিবার (২ আগস্ট) নিখোঁজ ব্যক্তির ছেলে মহন মিয়া সিলেট কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।Read More


নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বাউয়ানি চা বাগান এলাকায় শান্তি বুনার্জি (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগষ্ট) সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে নিজ বসতঘরের তীরের সঙ্গে পড়নের শাড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের স্বামী রবি বুনার্জি সকালে চা বাগানে কাজে যান। এ সময় তাদের ছেলে খেলতে বের হয়েছিল। পরে ছেলে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ভেতরেRead More