বিএনপি নেতা মিফতাহকে কারন দর্শানোর নোটিশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শৃংখলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
সিলেট মহানগর বিএনপির বিগত কাউন্সিল পরবর্তি সময় থেকে বারবার সতর্ক করার পরও শাখা সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী দলের শৃংখলা পরিপন্থি কার্যকলাপে জড়িত রয়েছেন। বিধায় তার বিরুদ্ধে কেন সাংগঠনিক চুড়ান্ত ব্যবস্থা নেয়া হবে না সে মর্মে এক সপ্তাহের সময় দিয়ে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। এ ছাড়া আরো ২/১ জন যারা তার সাথে সহযোগিতা করেছেন তাদের কে মৌখিক ভাবে ও কারন দর্শানো চিঠি প্রেরন করা হয়েছে, আবারো পত্রিকার মাধ্যেমে জানানো হচ্ছে, দলীয় শৃংখলা পরিপন্থি কার্যক্রম অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধেও অনুরোপ ব্যবস্থা প্রহন করা হবে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম স্বাক্ষরিত এক নোটিশ প্রেরণ করা হয় মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে।
মহানগর বিএনপির দপ্তর সম্পাদক রেজাউল করিম আলো স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed