মৌলভীবাজার হাসপাতালে কিডনী রোগীদের সেবায় আরেকটি মেশিন
বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে অল্পমূল্যে কিডনি রোগীদের সেবা দিতে ডায়ালেসিস দ্বিতীয় ইউনিট চালু হয়েছে। এর আগে ডায়লেসিস এর প্রথম ইউনিট দিয়ে সেবা দেয়া হয়েছিল।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ পলাশ রায় বলেন, ডায়লেসিস বিভাগের দ্বিতীয় ইউনিট নতুন করে আরো ৭টি মেশিন দিয়ে চালু করা হয়েছে। রোগীদের চাপ বেশী থাকায় দুই শিফটে সেবা দিতে ওই ইউনিট চালু হলো। যাদের কিডনি নষ্ট হয়েছে তাদের এই সেবা দেয়া হয়ে থাকে।
তিনি বলেন, মানুষের শরীরের রক্তের ক্ষতিকর পদার্থ কিডনি পরিস্কার করে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। এতে করে যাদের কিডনি নাই এই ডায়লেসিসের মাধ্যমে এসব বর্জ্য পরিস্কার করা হয়ে থাকে।
তিনি আরও বলেন, হাসপাতালের মাধ্যমে ডায়লেসিস সেবাদানে আমাদের ছয় মাসের প্যাকেজ আছে। এই ছয় মাসে ৪৮টি ডায়লেসিস করা হয়ে থাকে। প্রতিটি ডায়লেসিস এর খরচ আসে ৪শ ১০ টাকা। ছয় মাসে খরচ আসে মাত্র প্রায় ২১ হাজার টাকা। অবশিষ্ট টাকা সরকার ভর্তুকি দিয়ে থাকে। কিন্তু প্রাইভেট হাসপাতালে ছয় মাসের ৪৮টি ডায়লেসিস এর মধ্যে প্রতিটি ডায়লেসিস এর খরচ আসে ২১শ টাকা। এতে ছয় মাসে মোট খরচ আসে প্রায় ১ লাখ টাকা। ২৫০ শয্যা হাসপাতালে ১৭টি মেশিনের মধ্যে প্রতিদিন ১৫টি মেশিন চালু করে প্রায় ৩০ জন রোগীর সেবা দেয়া হয়ে থাকে। সম্প্রতি এ ডায়লেসিস এর দ্বিতীয় ইউনিট-এর উদ্বোধন করা হয়। হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ পার্থ সারথী দত্ত কানোনগো-এর সভাপতিত্বে এর শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, সার্জারী বিভাগীয় প্রধান ডাঃ সুব্রত কুমার রায়, ডাঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ডাঃ পলাশ রায়সহ অনেকেই।
Related News
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৪৮
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।Read More
একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গুর বিস্তার যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগেRead More



Comments are Closed