ছাত্রলীগ কর্মী মিয়াদ খুনের ঘটনায় সিলেটে ৪দিনের কর্মসূচি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অভ্যন্তরীণ কোন্দলের জেরে নিজ দলের কর্মীদের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী ওমর আহমদ মিয়াদ নিহতের ঘটনায় বৃহস্পতিবার সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রলীগের একাংশ। একই সাথে হত্যাকাণ্ডের ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীর গ্রেফতারও দাবি করেছে তারা।
মিয়াদ হত্যার প্রতিবাদে মঙ্গলবার নগরীর চৌহাট্টা এলাকায় বিক্ষোভ শেষে ছাত্র ধর্মঘটসহ চারদিনের এই কর্মসূচী ঘোষণা করেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। এর আগে সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মিয়াদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বেলা ১২টায় ময়নাতদন্ত শেষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর চৌহাট্টায় এসে মিছিল শেষ করে।
কর্মসূচীর মধ্যে রয়েছে- বুধবার এমসি কলেজ ও সরকারি কলেজে বিক্ষোভ মিছিল, বৃহস্পতিবার এমসি কলেজ, সরকারি কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট, শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা শাহজালাল মাজারে মিলাদ মাহফিল ও দোয়া, শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় তৃণমূল ছাত্রলীগের পক্ষ থেকে নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী।
উল্লেখ্য, সোমবার বিকেলে নগরীর টিলাগড় জামে মসজিদের পাশের গলিতে প্রতিপক্ষ গ্রুপের কর্মীদের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রলীগ নেতা ওমর আহমদ মিয়াদ (২২)। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু গ্রুপের কর্মী। তার উপর হামলাকারীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী গ্রুপের কর্মী। হামলায় আহত হয়েছেন নাসির ও তারিক নামে আরও দুই ছাত্রলীগ কর্মী।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed