Main Menu

কুড়িগ্রামে আনসার ও ভিডিপি’র গোলঘর উদ্বোধন

গোলাম মোস্তফা রাঙ্গা, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামে আনসার ও ভিডিপি’র সদস্য-সদস্যাদেরকে দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে ১৭ অক্টোবর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় গোলঘরের উদ্ভোবন করেন কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়, কুড়িগ্রাম সদর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুভাষ চন্দ্র, উলিপুর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন, রাজারহাটের উপজেলা প্রশিক্ষিকা সাজেদা খাতুন, ভুরুঙ্গামারীর উপজেলা প্রশিক্ষিকা হরিদাশী রায়, রৌমারীর উপজেলা প্রশিক্ষিকা যোবেদা খাতুন, রাজিবপুরের উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ নুর জাহান এবং কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গাসহ অন্যান্য কর্মচারী, সদস্য-সদস্যাবৃন্দ।

 

Share





Related News

Comments are Closed