কুয়েতে বিস্ফোরণে কমলগঞ্জের মা, দুই ছেলে ও দুই মেয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুয়েতে এসির কম্প্রেসার বিস্ফোরণে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামের একই পরিবারের মা-ছেলে-মেয়েসহ ৫ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হচ্ছে- ওই গ্রামে জুনেদ মিয়ার স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা সন্তান। ঘটনাটি ঘটে সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় কুয়েত সিটির সালমিয়াত এলাকার একটি ভবনে।
এসির কম্প্রেসার বিস্ফোরণে মর্মান্তিক দূর্ঘটনায় জুনেদ মিয়ার স্ত্রী রোকেয়া বেগম, পুত্র ফাহাদ ও ইমাদ, কন্যা জামিলা ও নামিলা মারা গেছেন। এ সময় জুনেদ মিয়া বাসার বাইরে ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বর্তমানে চিকিৎসা নেয়ার পর তিনি সুস্থ আছেন। নিহতদের লাশ মোবারক আল কবির হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের গ্রামের বাড়ী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামে।
এ বিষয়ে পাশের বাড়ির বাসিন্দা মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন জানান, এসির কম্প্রেসার বিস্ফোরণের পর ধোয়ায় শ্বাস রুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। জুনেদ মিয়া স্ত্রী ও ৪ সন্তানকে নিয়ে প্রায় ১৫ বছর থেকে কুয়েতে বসবাস করে আসছেন। কমলগঞ্জের বাড়িতে শুধু বৃদ্ধা মা ছাড়া আর কেউ নেই। জুনেদের অপর দুই ভাইয়ের মধ্যে এক ভাই জুবের সপরিবারে আমেরিকা ও অপর ভাই সোয়েব সপরিবারে লন্ডন বসবাস করেন।
এদিকে, তাদের মুত্যু সংবাদ পেয়ে দেশের বাড়িতে অবস্থানরত জুনায়েদের মা ও স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed