বড়লেখায় ‘কথিত’ প্রেমিক যুগলের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাতল চা-বাগানের ১০ নম্বর সেকশনের টিলার কাছে রোববার বেলা ১টার দিকে একটি গাছের সাথে একই রশিতে ঝুলন্ত অবস্থায় ‘কথিত’ প্রেমিক যুগলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হচ্ছে- চা-বাগানের সুদাম ধার্মী দাসের মেয়ে হৈমন্তী ধার্মী দাস (১৭) ও একই বাগানের মিন্টু কেলীর ছেলে আকাশ কেলী (২০)।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাত ১টার দিকে এ দুজন নিখোঁজ হন। রাতে তাদের অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। রবিবার ভোরের দিকে শ্রমিকরা ঘুম থেকে ওঠে দুজনের লাশ একটি গাছে ঝুলতে দেখেন। একই সাথে এমন আত্মহনন এলাকাবাসি প্রেম সংক্রান্ত বলে ধারণা করছেন বলে পুলিশ সূত্র জানায়। পরে স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
বড়লেখা থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, একই গাছ থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহননকারীরা প্রেমিক যুগল হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আত্নহননের কারণ জানতে পারব বলে জানান ওসি ।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed