গোয়াইনঘাটে চা শ্রমিকের হাতে শ্রমিক খুন
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের গুলনি চা বাগানে চা শ্রমিকদের হাতে আলী হোসেন (২৬) নামের এক শ্রমিক নিহত হয়েছে। নিহত হোসেন ফতেহপুর ইউনিয়নের রাজার বাগান (ফতেহপুর ৩য় খন্ড) গ্রামের নুর হোসেনের পুত্র। তার লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ২টার দিকে গুলনি চা বাগানের ভিতর আলী হোসেনের ৪টি গরু প্রবেশ করে বাগানের ভেতরে রোপন করা বিভিন্ন জাতের চারা বিনষ্ট করে ফেলে। এ অবস্থায় লনি চা বাগানের সহকারী ম্যানেজার কাজী হামিম ওই গরুগুলোকে আটক করেন। এগুলো ছাড়িয়ে নিতে শুক্রবার বিকাল ৩টার দিকে আলী হোসেন তার পিতাসহ বাগানে প্রবেশ করেন এবং সহকারী ম্যানেজার কাজী হামিমকে ওই গরুগুলি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানান। হামিম তাদের কথায় সাড়া না দিয়ে তাদের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে শুরু হয় মারামারি। চা শ্রমিকরা বিষয়টি প্রত্যক্ষ করে পাগলা ঘন্টা বাজানো শুরু করেন। অবস্থা বেগতিক দেখে আলী হোসেন ও তার পিতা দৌড়ে আত্মরক্ষার চেষ্টা চালান। কিন্তু, বিক্ষুব্ধ চা শ্রমিকরা তাদেরকে ধাওয়া করে এবং বসতবাড়িতে আক্রমণ শুরু করে। এতে আহত হন আলী হোসেন। তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাগানের সহকারী ম্যানেজার কাজী হামিম, ২ জন প্রহরী এবং স্থানীয় এলাকার আরোও ৬ জন আহত হয়েছেন। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ এখনো অভিযোগ দাখিল করেনি। এরপরও দোষীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed