ছাতকে ৩ মাস ধরে সাব-রেজিস্ট্রার নেই
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে বদলির পর দীর্ঘ ৩ মাস ধরে নতুন কোন সাব-রেজিস্ট্রার যোগদান না করায় ভূমি রেজিস্ট্রি নিয়ে বিপাকে পড়েছেন উপজেলার ৩ লক্ষাধিক মানুষ। প্রতিদিন শত শত ভূমি ক্রেতা-বিক্রেতা অফিসে এসে ভূমি রেজিস্ট্রি করতে না পেরে তারা চরম জনভোগান্তির শিকার হচ্ছেন। অনেক বিদেশ যাত্রি, বিয়ে অনুষ্ঠানসহ ক্রেতা-বিক্রেতার অতি প্রয়োজনীয় অনেক কাজ আটকে পড়েছে। ফলে গত প্রায় ৩ মাসে সরকার ৩ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। এছাড়া ক্রেতা-বিক্রেতা ও দলিল লেখকরা পড়েছেন আর্থিক সংকটে।
জানা যায়, ছাতকে সাব-রেজিস্ট্রি অফিসে সুনামগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে অধিক দলিল রেজিস্ট্রি ও সরকারি রাজস্ব আদায় হয়ে থাকে। গত ৩১ জুলাই সাব-রেজিস্ট্রার শাহ নেওয়াজ খান বদলির পর হায়দার আলী খানকে এখানে নিয়োগ দিলে তিনি এখনও যোগদান করেননি। পরে ২১ আগষ্ট তাহিরপুরের সাব-রেজিস্ট্রার রাজিব মজুমদার প্রতি সপ্তাহে রোববার (একদিন) কাজ করার জন্যে অতিরিক্ত দায়িত্ব পান। কিন্তু দায়িত্ব নিয়েই তিনি দু’মাসের জন্য ঢাকায় ট্রেনিংয়ে চলে গেলে এ অফিস আবারো চরম সংকটে পড়ে।
গত রোববার সাব-রেজিস্ট্রার অফিসে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা খাদিজা বেগম, জরিনা বেগম, সাবিনা ইয়াসমিন, ফুলমালা, রংমালা, আব্দুল খালিক, আব্দুর রহিম, নজরুল, আব্দুল হক, ইদ্রিছ আলী, ইবরাহিম আলী ও সিরাজ মিয়াসহ একাধিক মহিলা ও পুরুষ ক্রেতা-বিক্রেতা এ প্রতিনিধির কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি সপ্তাহে একবার করে এসে দেখি অফিসে সাব-রেজিস্ট্রার নেই। এতে বিয়ে-শাদি, বিদেশ গমন, রোগির চিকিৎসাসহ তাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে বলে জানান তারা।
দলিল লিখক সমিতির সুনামগঞ্জ জেলা সেক্রেটারি শাহাজুল ইসলাম ও ছাতক উপজেলা সেক্রেটারি হাজি সাদেক আহমদ জানান, সপ্তাহের প্রতিদিন অফিস হলে প্রত্যহ ৩০/৩৫টি দলিল রেজিস্ট্রি ও সপ্তাহে শুধু মাত্র একদিন অফিস হলে শতাধিক দলিল রেজিস্ট্রি হয়ে থাকে। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
Related News
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More



Comments are Closed