Main Menu

বরিশালে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ২৫, আটক ৮

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হন এবং ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ।।

শনিবার বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হল এলাকায় এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

এসময় পুলিশ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর মীর জাহীদুল করিম ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায় মাহাবুবুর রহমান পিন্টুকে আটক করলে টাউন হলের সামনে বিএনপি’র সমাবেশের নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়। একপর্যায়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পুরো সদর রোড রণক্ষেত্রে পরিণত হয়।

Manual4 Ad Code

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ৩টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে বরিশালে মহানগর বিএনপি বিক্ষোভ শুরুর আগে এবং উত্তর ও দক্ষিন জেলা বিএনপি’র পৃথক বিক্ষোভ মিছিল শুরুর পরপরই এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে উত্তর ও দক্ষিন জেলা বিএনপি অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে। একই সময়ে মহানগর বিএনপি’র বিক্ষোভ সমাবেশে যোগদিতে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর জাহিদুল কবিরের নেতৃত্বে একটি খন্ড মিছিল সদর রোডের দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলো। এসময় অশ্বিনী কুমার হলের প্রধান ফটকে তাদের আটকে দেয় পুলিশ। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে পুলিশ অতর্কিতে তাদের উপর লাঠিচার্জ শুরু করে।

Manual6 Ad Code

ঘটনার সময় ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর জাহিদুল করিম ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায় মাহাবুবুর রহমান পিন্টুকে পুলিশ আটক করলে টাউন হলের সামনে বিএনপি’র সমাবেশের নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়। এসময় আবারো লাঠিচার্জ করে বিএনপির সমাবেশ পন্ড করে দেয় পুলিশ।

এরপর বিএনপির নেতাকর্মীরা বাঁশ ও ইট-পাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালালে, পুলিশ বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করে। এবং এতে ২৫ নেতাকর্মী আহত হয়েছেন।

কোতোয়ালী মডেল থানার ওসি আওলাদ হোসেন বলেন, প্রশাসনের পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের দলীয় কার্যলয়ের সামনে সভা করার অনুমতি দেয়া হলেও মিছিল করার কোন অনুমতি দেয়া হয়নি। তাই প্রশাসনের পক্ষ থেকে মিছিল না করার জন্য বাঁধা প্রদান করায় পুলিশের ওপর হামলা চালানো হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়।

Manual2 Ad Code

এ ঘটনার পর বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপি সভাপতি, সাবেক হুইপ এ্যাড: মজিবর রহমান সরোয়ার দলীয় কার্যালয়ে এলে মহানগর বিএনপি’র বিক্ষোভ সমাবেশ শুরু হয়। দলীয় কার্যালয় চত্বরে সরোয়ারের সভাপতিত্বে মহানগর বিএনপি’র বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়াসহ অন্যান্যরা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code