Main Menu

খালেদা জিয়া দেশে ফিরলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারণ আদালতের আদেশ বাস্তবায়ন করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

আজ শনিবার দুপুরে আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

Manual2 Ad Code

এর মধ্যে গত বৃহস্পতিবার জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার বকশিবাজারের স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত।

Manual5 Ad Code

একই দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন তেজগাঁও থানায় মুক্তিযুদ্ধ ও জাতীয় পতাকা অবমাননার একটি মামলায়।

এর আগে গত ৯ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ খুন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

Manual5 Ad Code

উল্লেখ্য, খালেদা জিয়া বর্তমানে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে অবস্থান করছেন। তবে তিনি কবে দেশে ফিরবেন সে বিষয়ে দলের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code