মেডিকেল ভর্তি পরীক্ষায় ফেল, যুবকের আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিল মডেল থানার গোপীবাগ এলাকায় মেডিকেল ভর্তি পরীক্ষায় ফেল করে এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম দীপন চন্দ্র শীল (১৮)।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মতিঝিল মডেল থানার উপপরিদর্শক ওয়াহিদুজ্জামান বলেন, আজ শনিবার দুপুর আড়াইটার দিকে গোপীবাগের ১২৬/১ নম্বর বাড়ির একটি মেস থেকে দীপনের ফ্যানের সঙ্গে রশি দিয়ে পেচাঁনো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর মেডিকেল কলেজে এমবিবিএসে ভর্তি হওয়ার জন্য পরীক্ষায় দেয়। ওই পরীক্ষায় দীপন ফেল করে। এরপর সে আত্মহত্যা করেন। মৃত দীপন চন্দ্র শীল গাজীপুর জেলার কালিগঞ্জ থানার প্রেমানন্দ শীলের ছেলে।
এ ঘটনায় মতিঝিল মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
Related News
শিবপুরে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামে পিতাকে ধারালো ছুরি ওRead More
নরসিংদীতে আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখারRead More



Comments are Closed