Main Menu

সিলেটে জামায়াতের ডাকা হরতাল শুরু, চলছে যানবাহন

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দলের শীর্ষ নেতাদের গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুরু হয়েছে। তবে তাদের কোনো কর্মসূচি চোখে পড়েনি।
হরতাল থাকলেও অন্য দিনের মতোই নগরীতে সবধরনের যানবাহন চলাচল করছে। তবে সংখ্যায় অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। অধিকাংশ দোকানপাট খুলেছে। সকাল ৭টায় কালনী এক্সপ্রেস ট্রেনটি যথারীতি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া সকাল ৮টায় শিক্ষার্থিদের স্কুলে যেতে দেখা গেছে।
এদিকে জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে মহানগরীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে বাড়তি পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে কোথাও কোনো মিছিল-সমাবেশের খবর জানাতে পারেনি সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
প্রসঙ্গত, গত সোমবার রাতে গোপন বৈঠক থেকে গ্রেফতারের পর জামায়াত আমির মকবুল আহমাদ, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার এবং সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানসহ আটজনকে মঙ্গলবার বিকেলে ১০ দিনের রিমান্ডে পাঠান আদালত। দলীয় নেতাকর্মীদের মুক্তির জন্য এ হরতাল কর্মসূচির ডাক দেয় জামায়াত। এ ছাড়া দলটি আগামীকাল শুক্রবার নেতাদের মুক্তির দাবিতে দোয়া মাহফিল আয়োজন করবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code