সিলেট নগরীতে দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মহাজনপট্টি এলাকা থেকে মঙ্গলবার রাত ৯টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) এর সদস্যরা অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদক, অবৈধ গুলিসহ ব্যবসার কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- গোপালগঞ্জের কোটালী পাড়া থানার হিরন গ্রামের মো. জবেদ আলী খানের ছেলে মো. রফিক (৩৫) বর্তমানে সে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বসবাস করছে ও সিলেটের কোম্পানীগঞ্জের টুকেরবাজার গ্রামের মো. আলোক মিয়ার ছেলে মাহমুদুল হাসান (৩১)।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি বিশেষ দল নগরীর মহাজন পট্টি হতে অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পলায়নকালে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ রাউন্ড গুলি, একটি পিকআপ ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলি, পিকআপ ও মাদকসহ গ্রেফতারকৃতদের কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারাদেশের ন্যায় সিলেটেওRead More
রবিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শনিবার সিলেট মহানগরেরRead More



Comments are Closed