গোয়াইনঘাটে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত স্কুলছাত্রী জাকিয়া জাহান (১৬) উপজেলার তোয়াকুল ইউনিয়নের শাহপুর গ্রামের সুরুজ আলীর মেয়ে ও গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জাকিয়া উপজেলা সদরে তার খালার বাসায় থেকে লেখা পড়া করে আসছিল। শিক্ষক দম্পতি খালা ও খালুর অবর্তমানে বুধবার দুপুরে বসত ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে জাকিয়া আত্মহত্যা করে। খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনাস্থল পরিদর্শন করে লাশের প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি মো. দেলওয়ার হোসেন বলেন এ ব্যাপারে গোয়াইনঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed