Main Menu

সিলেটে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির আয়োজিত মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হলেও পরে তাদেরকে ছেড়ে দিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে নগরীতে বিএনপি’র উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জিন্দাবাজার থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্ট এলাকা অতিক্রমকালে পুলিশী বাধার মুখে পড়ে। পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। মিছিলকারীরা আত্মরক্ষার্থে কালেক্টরেট মসজিদের দিকে চলে যায়। এসময় ওই মসজিদে যোহরের নামাজ আদায়রত মুসল্লিদের মধ্যে আতংক দেখা দেয়। এ সময় পুলিশ দুজনকে আটক করে।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, শিবির সন্দেহে এ দুজনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

Manual6 Ad Code

এদিকে, বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারন সম্পাদক আলী আহমদ, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম, হাজী শাহাব উদ্দিন, মহানগর সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, জেলা সহ-সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, মহানগর সহ-সভাপতি আব্দুস ছাত্তার, বাবু নিহার রঞ্জন, জেলা উপদেষ্ঠা মাজহারুল ইসলাম ডালিম, মহানগর উপদেষ্ঠা সাইদুর রহমান বুদুরি, জেলা যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক কাউন্সিলার মুজিবুর রহমান শওকত, জেলা যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, ময়নুল হক, জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, মহানগর সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ, জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহীন, মহানগর দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, জেলা দফতর সম্পাদক এডভোকেট মো: ফখরুল হক, মহানগর প্রচার সম্পাদক শামীম মজুমদার, প্রকাশনা সম্পাদক জাকির মজুমদার, জেলা প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, মহানগর শ্রম বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, মহানগর যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন ও হাবিব আহমদ চৌধুরী শিলু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আক্তার হোসেন মিন্টু, জেলা সমবায় বিষয়ক সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, অর্থনীতি বিষয়ক সম্পাদক মশিকুর রহমান মহি, তাতী বিষয়ক সম্পাদক ওহিদ তালুকদার, মহানগর পরিবার কল্যান বিষয়ক সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আশরাফ আলী, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার তুতু, মহানগর কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মন্নান পুতুল, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, মুরাদ হোসেন, সহ-দফতর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাজ উদ্দিন মাখন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নারায়ন পুরকায়স্থ ফনি, মহানগর সহ-প্রযুক্তি সম্পাদক শোয়েব বখত চৌধুরী ও আমিনুর রহমান খোকন, সহ-সমবায় সম্পাদক শরিফ উদ্দিন মেহেদী, সহ-যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, জেলা সহ-ক্ষুদ্র ঋন সম্পাদক এনামুল হক মাক্কু প্রমুখ।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code