Main Menu

সিলেটে ট্রাক চাপায় রিকসা চালক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থানার শিববাড়িতে তেলবাহী ট্রাক চাপায় এক রিকশা চালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন রিকশার যাত্রী। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম জানা যায়নি।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শিববাড়ি এলাকার বন্দরঘাট জামে মসজিদের সামনে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ফেঞ্চুগঞ্জ থেকে সিলেটগামী মেঘনা নামক তেলবাহী গাড়ী (চট্ট মেট্ট্রো ঢ-৪১-০২০৮) মসজিদের সামনে আসলে পিছন থেকে রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিকশার চালক নিহত হন । সে সময় আহত যাত্রীকে স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে, দুর্ঘটনার পর তেলবাহী গাড়ির হেলপার ও চালককে পলায়নকালে স্থানীয় জনতা আটক করেন।

অন্যদিকে, মোগলাবাজার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং গাড়ি ও চালক, হেলপারকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code