সিলেট নগরীতে হকার উচ্ছেদ অভিযান অব্যাহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরবাসীর চলাচলের জন্য ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে সিলেট সিটি কর্পোরেশন।
অভিযানের দ্বিতদীয় দিনে মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের ভবনের সম্মুখ থেকে অভিযান শুরু করে সার্কিট হাউজ, ক্বীন ব্রীজের আশেপাশে, জিন্দাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। অভিযানকালে বিপুল পরিমাণ আইন শৃংখলা বাহিনীর সদস্য, সিসিকের কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় পরিচ্ছন্নতা কর্মীরা উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, হকার উচ্ছেদের ব্যাপারে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো মেয়র আরিফ ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছ আলমকে তলব করলে গত সোমবার থেকে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed