গণ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ২৬ অক্টোবর
সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গণবি) ২০১৭ সালের সামার সেশনের সকল বিভাগের অনার্স এবং মাস্টার্স কোর্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী ২৬ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের সুবিধার্থে সকাল ও দুপুর এই দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে এখনও কিছু বিভাগে শেষ মুহূর্তের ক্লাস, মিড টার্ম পরীক্ষা চলছে। তবে বেশীর ভাগ বিভাগের ক্লাস শেষ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু বলেন, ‘পরীক্ষার সকল প্রস্তুতি আমরা ইতিমধ্যে শেষ করেছি। শিক্ষার্থীবান্ধব পরিবেশে সকল শিক্ষার্থীর অংশগ্রহণের কথা মাথায় রেখে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, অনার্সের ১৬ টি বিভাগ ও মাস্টার্সের ৬ টি বিভাগের প্রায় ৩২৫৪ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশগ্রহণ করছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed